স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ এএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

ব্যালন ডি’অরে সেরা কোচের স্বীকৃতি পেলেন লুইস এনরিকে

লুইস এনরিকে। ছবি : সংগৃহীত
লুইস এনরিকে। ছবি : সংগৃহীত

অপেক্ষিতই ছিল পুরস্কারটি। যেই মৌসুমে সবকিছু জিতেছেন, সেই মৌসুমের শেষে ব্যালন ডি’অরের মঞ্চে বিশ্বসেরা কোচ হিসেবে স্বীকৃতি পেলেন লুইস এনরিকে। ফরাসি জায়ান্ট পিএসজিকে প্রথমবারের মতো ইউরোপের মুকুট এনে দেওয়া এই স্প্যানিশ কোচ পেলেন মর্যাদাপূর্ণ ইয়োহান ক্রুইফ অ্যাওয়ার্ড।

পিএসজির হয়ে এক মৌসুমে চারটি ট্রফি—ফ্রেঞ্চ সুপার কাপ, লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ আর সর্বোপরি উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতেন এনরিকে। বিশেষ করে ইন্টার মিলানের বিপক্ষে ৫-০ ব্যবধানে জেতা ফাইনাল তাকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। শেষ পর্যন্ত ভোটে তিনি পিছনে ফেলেছেন আন্তোনিও কন্তে (নাপোলি), হ্যান্সি ফ্লিক (বার্সেলোনা), আর্নে স্লট (লিভারপুল) এবং এনজো মোরেসকা (চেলসি)-কে।

তবে মঞ্চে উপস্থিত থাকতে পারেননি এনরিকে। ঝড়ের কারণে স্থগিত হওয়া লিগ ম্যাচ—মার্সেই বনাম পিএসজি—ছিল তার অগ্রাধিকার। ফরাসি সংবাদমাধ্যম ল’কিপ জানিয়েছে, খেলাটি না হলেও এনরিকে যেতেন না, কারণ তিনি ব্যক্তিগত পুরস্কার নিয়ে বরাবরই সংশয়ে থাকেন।

২০১৫ সালে ফিফার আয়োজনে প্রথমবার বিশ্বসেরা কোচের স্বীকৃতি পেয়েছিলেন এনরিকে। তখন তিনি বার্সেলোনার ডাগআউটে থেকে ট্রেবল জিতেছিলেন। এবার পিএসজির দায়িত্ব নিয়ে আবারও ইতিহাস গড়লেন। গত দুই বছরে কাতারি মালিকানাধীন এই ক্লাবের ধারা পাল্টে দিয়েছেন তিনি—ব্যক্তির চেয়ে দলকে প্রাধান্য দিয়েছেন। নেইমার, মেসি কিংবা এমবাপ্পের তারকাখ্যাতির আড়ালে হারিয়ে যাওয়া দলীয় শক্তিকে আবার সামনে টেনে আনেন।

এনরিকে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ফুটবলে দলই আসল। একাদশে বড় বড় নাম থাকার চেয়ে সবাই একই ছন্দে খেলাটাই গুরুত্বপূর্ণ।’

পিএসজিকে এক মৌসুমে ইউরোপ শাসন করানোই যেন তার দর্শনের সেরা প্রমাণ।

২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করা এনরিকে এখন তাকিয়ে আছেন নতুন চ্যালেঞ্জের দিকে—টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ জেতার। একুশ শতকে কেবল রিয়াল মাদ্রিদই এই কীর্তি গড়েছে। তাই লক্ষ্যটা বড় হলেও অমূলক নয়।

ফরাসি সংবাদমাধ্যম একে বলছে, ‘প্যারিসের সেনাপতি, যিনি চাইলে পিএসজি তাকে আজীবন কোচ রেখেই দিতে পারে।’

মেয়েদের ফুটবলে এই ট্রফি জেতেছেন সেরেনা উইংম্যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার জেন-জি আন্দোলনের মুখে দক্ষিণ কোরিয়া

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল-মুশফিক

আদালতে আত্মসমর্পণ করলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক

কুষ্টিয়ায় হত্যা মামলা : হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ইমার্জিং-এর দ্বিতীয় ওয়ানডে

অভিবাসনবিরোধী আন্দোলনে উত্তাল বেলফাস্ট, গাড়ি-বাড়িতে আগুন-ভাঙচুর

১০

ফেসবুক লাইভে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ সেই মাহদীর

১১

শঙ্কা টিআইবির / মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থায় পরিণত হতে পারে

১২

সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত

১৩

গর্ভে ধারণ করা সন্তানের নতুন বিল্ডিংয়ে ঠাঁই নেই বৃদ্ধা মায়ের

১৪

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

১৫

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে? জেনে নিন দুই দলের সূচি

১৬

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার এক

১৮

লাশ পচনে প্রথমবার জানা যায়নি সালমানের মৃত্যুর কারণ, তোলা হচ্ছে ফের

১৯

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

২০
X