স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ

বেনজেমাদের হারিয়ে শীর্ষে রোনালদোর আল নাসর

গোল করে উদযাপনে রোনালদো। ‍ছবি : সংগৃহীত
গোল করে উদযাপনে রোনালদো। ‍ছবি : সংগৃহীত

ফ্রান্সের তারকা ফুটবলার করিম বেনজেমার আল ইত্তিহাদকে হারিয়ে সৌদি প্রো লিগের শীর্ষস্থান দখলে রেখেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে বেনজেমাদের ২-০ গোলে হারিয়েছে রোনালদো-সাদিও মানেরা। এ নিয়ে মৌসুমের সবকটি ম্যাচে জয় তুলে নিয়েছে আল নাসর।

বল পজিশনে আল নাসর পিছিয়ে থাকলেও আক্রমণে তারা ছিল এগিয়ে। দারুণ সব আক্রমণে আল ইত্তিহাদের রক্ষণভাগের ফুটবলারদের ব্যস্ত রাখে তারা। ম্যাচের প্রথমার্ধের জোড়া গোলের দেখা পেয়ে যায় নাসর। নবম মিনিটে আলতো করে ক্রস দিয়েছিলেন কোম্যান। সেটিকে গোলে রূপান্তর করেন সাদিও মানে। ১৩তম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করতে পারতেন রোনালদো। কিন্তু তার সেই হেড লক্ষ্যে থাকেনি।

ম্যাচের ৩৫ মিনিটে গোলের দেখা পান পর্তুগালের তারকা ফুটবলার রোনালদো। বক্সের বাঁ প্রান্ত থেকে মানের ক্রস ছয় গজ দূরত্বে পেয়ে দ্রুত হেড নিয়ে জালে জড়ান তিনি। চলতি প্রো লিগ মৌসুমে এটি রোনালদোর চতুর্থ গোল। জাতীয় দল ও ক্লাব সতীর্থ জোয়াও ফেলিক্স ৫ গোল করে শীর্ষে আছেন।

দ্বিতীয়ার্ধে আক্রমণ অব্যাহত রাখলেও আর গোলের দেখা পায়নি আল নাসর। অন্যদিকে, আল ইত্তিহাদ গোলের সুযোগ পেলেও সেগুলো নষ্ট হয়ে যায় অফসাইডের ফাঁদে পড়ে। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে অবস্থান করছে আল নাসর। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ইত্তিহাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১০

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১১

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১৩

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৪

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৫

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৬

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৭

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৮

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৯

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

২০
X