স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ এএম
অনলাইন সংস্করণ

ফাইনালের আগে দুঃসংবাদটি আইসিসি থেকেই পেল ভারত

জরিমানার কবলে ভারত দল। ‍ছবি : সংগৃহীত
জরিমানার কবলে ভারত দল। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপে দারুণ ছন্দে থাকা ভারত ইতোমধ্যেই নিশ্চিত করেছে ফাইনাল। শিরোপা জয়ের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। মহাগুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে ভারত। দলটির অধিনায়ক সূর্যকুমার যাদবকে জরিমানা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

গ্রুপ পর্বে পাকিস্তান ম্যাচের পর ভারতের অধিনায়কের ‘রাজনৈতিক মন্তব্যের’ জন্য ৩০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। এশিয়া কাপের আয়োজকরা শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে। আইসিসি ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন অভিযোগ তদন্ত করে জরিমানা নির্ধারণ করেন। সঙ্গে বাকি টুর্নামেন্টে কোনো রাজনৈতিক মন্তব্য না করার নির্দেশও দেওয়া হয়েছে।

এদিকে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর খবর, সূর্যকুমারের বিরুদ্ধে লেভেল ওয়ান পর্যায়ের অপরাধে জরিমানার ঘটনায় বিসিসিআই আপিল করেছে। তবে আপিল শুনানি হয়েছে কি না কিংবা কবে হবে, তা নিশ্চিত হতে পারেনি ক্রিকইনফো।

এর আগে, নতুন অভিযোগ নিয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির দ্বারস্থ হয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। পাক দুই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ জানায় ভারত, বসে থাকেনি পাকিস্তানও। ভারতের অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ তোলে তারা।

১৪ সেপ্টেম্বর পেহেলগাম সন্ত্রাসী হামলা ও অপারেশন সিঁদুর নিয়ে ম্যাচপরবর্তী মন্তব্যের জন্য ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি দাবি করে, ক্রিকেট ম্যাচে রাজনৈতিক মন্তব্য করেছেন ভারত অধিনায়ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X