স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি হারালেন ব্রাজিল কোচ

ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের কোচকে ছাঁটাই করেছে সিবিএফ। ছবি : সংগৃহীত
ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের কোচকে ছাঁটাই করেছে সিবিএফ। ছবি : সংগৃহীত

অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপে জয়শূন্য থেকে আসর থেকে বিদায় নেয় ব্রাজিল। স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে ‘সি’ গ্রুপের তলানিতে থেকে আসর শেষ করে সেলেসাওরা। বিশ্বকাপ ব্যর্থতায় এবার চাকরি হারিয়েছেন ব্রাজিল যুব দলের কোচ রামোন মেনেজেস।

এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে, মেনেজেস আর ব্রাজিল অনূর্ধ্ব-২০ জাতীয় দলের কোচের দায়িত্বে থাকছেন না। পারফরম্যান্স এবং এ পর্যন্ত সম্পন্ন হওয়া কাজের মূল্যায়নের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

কোচের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিবিএফ বিবৃতিতে আরও বলেছে, ‘বিভিন্ন সময় এই দলসহ ব্রাজিলের অন্যান্য জাতীয় দলের দায়িত্ব পালনের সময় রামোন যে পেশাদারিত্ব ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। তিনি জাতীয় দলের প্রধান দলের দায়িত্বও একসময় সামলেছেন দক্ষতার সঙ্গে।’

সিবিএফ আরও জানিয়েছে, ‘আমরা তার ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য শুভকামনা জানাই এবং তার প্রতিটি প্রতিযোগিতায় প্রদর্শিত নিষ্ঠা ও প্রতিশ্রুতিকে সম্মান জানাই।’

উল্লেখ্য, রামোন মেনেজেসের অধীনে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল বেশ কিছু গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশ নিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে দলটির জার্সিতে সাফল্য এনে দিতে ব্যর্থ হন তিনি। আর তারই ফলে এবার চাকরি হারালেন রামোন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১০

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১১

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৩

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৪

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৫

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৬

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৭

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৮

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৯

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

২০
X