স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ
কনমেবল ইভল্যুশন লিগ

অতিরিক্ত সময়ে নাটকীয় গোল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে ব্রাজিল

কনমেবল ইভল্যুশন লিগের ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা ‍। ছবি : সংগৃহীত
কনমেবল ইভল্যুশন লিগের ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা ‍। ছবি : সংগৃহীত

দারুণ লড়াইয়ের পর ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলের ড্র করে কনমেবল ইভল্যুশন লিগের ফাইনালে উঠেছে ব্রাজিল অনূর্ধ্ব-১৫ পুরুষ জাতীয় দল। শনিবার (৪ অক্টোবর) আসুনসিওনে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে ড্র করে ফাইনালের টিকিট নিশ্চিত করেন ব্রাজিলের ছেলেরা। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে সোমবার (৬ অক্টোবর)।

ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। প্রথমার্ধে জোসে গাম্বোয়ার গোলে এগিয়ে যায় ভেনেজুয়েলা। ব্রাজিলের রক্ষণভাগের ভুলে লিড নেয় তারা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে গিলহার্মে ডাল্লা ডেয়ার শিষ্যরা।

ম্যাচে ফিরতে ব্রাজিল পুরো দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করতে থাকে। ভেনেজুয়েলার গোলরক্ষক একের পর এক দুর্দান্ত সব সেভ করে দলের লিড ধরে রাখেন। তবে শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি তিনি। ম্যাচের যোগ করা সময়ে কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায় ব্রাজিল। অ্যালানের কর্নার কিক থেকে ভেনেজুয়েলার ডিফেন্সে তৈরি হয় বিশৃঙ্খলা। সেই সুযোগে ভুল করে নিজেদের জালেই বল পাঠিয়ে দেয় তারা। আর তাতে ম্যাচ শেষ হয় ১-১ গোলে। এই আত্মঘাতী গোলেই টিকে যায় ব্রাজিলের ফাইনাল স্বপ্ন।

এই ড্রয়ের মাধ্যমে ব্রাজিল গ্রুপ ‘নর্থ জোন’-এর শীর্ষ দল হিসেবে শেষ করে পরের রাউন্ডে পা রাখে। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে দক্ষিণ জোনের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এখন উত্তেজনা তুঙ্গে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে হাইভোল্টেজ ফাইনাল দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১০

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১১

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১২

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৩

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৪

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৫

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৬

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৭

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৮

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৯

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

২০
X