স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৯ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ বনাম হংকং ম্যাচের টাইটেল স্পন্সর টেকনো

বাংলাদেশ বনাম হংকং ম্যাচের টাইটেল স্পন্সর হয়েছে টেকনো। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ বনাম হংকং ম্যাচের টাইটেল স্পন্সর হয়েছে টেকনো। ‍ছবি : সংগৃহীত

বাংলাদেশ বনাম হংকং এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচের টাইটেল স্পন্সর হয়েছে গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে আনুষ্ঠানিকভাবে পার্টনারশিপের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। এতে জাতীয় ফুটবলের প্রতি সমর্থন এবং ভক্তদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল প্রতিষ্ঠানটি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আইস্মার্টইউ টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারসহ টেকনো এবং বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পার্টনারশিপের অংশ হিসেবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে আগামী ৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ বনাম হংকং এএফসি এশিয়ান কোয়ালিফায়ার ম্যাচের টাইটেল স্পন্সর হবে টেকনো। এর আগে, এ বছর অনুষ্ঠিত বাংলাদেশ বনাম ভুটান ও বাংলাদেশ বনাম সিঙ্গাপুর কোয়ালিফায়ার ম্যাচের স্পন্সর হওয়ার পর এই স্পন্সরশিপ টেকনোর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে বাংলাদেশের ফুটবল ও এর উৎসাহী ভক্তদের সঙ্গে ব্র্যান্ডটির সম্পর্ক আরও গভীর হয়েছে।

এই পার্টনারশিপের বিষয়ে আইস্মার্টইউ টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, ‘এএফসি এশিয়ান কোয়ালিফায়ারের অফিসিয়াল পার্টনার হিসেবে বাংলাদেশের ফুটবলের সঙ্গে যাত্রা অব্যাহত রাখতে পেরে টেকনো অত্যন্ত উচ্ছ্বসিত। কোয়ালিফায়ার ম্যাচের টাইটেল স্পন্সর হওয়ার মাধ্যমে জনপ্রিয় এই খেলার প্রতি টেকনোর প্রতিশ্রুতি এবং আমাদের ব্র্যান্ড স্পিরিট ‘স্টপ অ্যাট নাথিং’ থিমের প্রতিফলন ঘটেছে।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘দেশের ফুটবলের জন্য টেকনোর অব্যাহত সহায়তাকে আমরা স্বাগত জানাই। এ ধরনের পার্টনারশিপ আমাদের দেশে খেলাধুলার উন্নয়নে এবং তরুণ খেলোয়াড়দের বড় স্বপ্ন দেখার জন্য অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।’

২০১৬ সালে ম্যানচেস্টার সিটি এফসির সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে ফুটবলের সঙ্গে টেকনোর পথচলা শুরু হয়। এই পদক্ষেপ এই ব্র্যান্ডের যাত্রায় একটি বড় মাইলফলক। কারণ এভাবেই ফুটবল ফ্যানদের সঙ্গে নতুন সম্পর্কের সূচনা হয় এই ব্র্যান্ডের। এরপর টেকনো বিভিন্ন টুর্নামেন্টে নিজেদের সম্পৃক্ত করেছে। বর্তমানে টেকনো এএফসি ক্লাব প্রতিযোগিতার অফিসিয়াল গ্লোবাল সাপোর্টার হওয়ার পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু, এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগ এবং অ্যাফকন ২০২৫-এর এক্সক্লুসিভ স্মার্টফোন পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১০

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১১

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১২

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৪

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৫

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৬

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৭

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৮

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৯

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

২০
X