স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ক্যারিয়ারে প্রথম ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে

প্রথমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন এমবাপ্পে। ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন এমবাপ্পে। ছবি: সংগৃহীত

২০২৪-২৫ মৌসুমে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। ট্রফি হাতে নিয়ে ফরাসি এই তারকা আরও লম্বা সময় স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে থাকার আগ্রহ প্রকাশ করেছেন। একই সঙ্গে ক্লাবের হয়ে আরও অনেক শিরোপা জেতারও আশাবাদ ব্যক্ত করেন এমবাপ্পে।

গত মৌসুমে মাদ্রিদের হয়ে অভিষেকে এমবাপ্পে লা লিগায় ৩১ গোল করেন। ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়ার আয়োজনে মর্যাদাকর ব্যক্তিগত ট্রফি এই প্রথমবারের মতো এমবাপ্পের হাতে উঠেছে। বার্নাব্যুতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এমবাপ্পে ছাড়া আরও উপস্থিত ছিলেন মাদ্রিদ কোচ, ক্লাব সভাপতিসহ পুরো দল।

পুরস্কার গ্রহণের পর এমবাপ্পে বলেন, ‘গোল্ডেন বুট জিততে পেরে আমি দারুণ খুশি। এটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। প্রথমবারের মতো ক্যারিয়ারে এই পুরস্কার জয় করেছি। ফরোয়ার্ড হিসেবে এটা আমার কাছে বিশেষ কিছু।’

এক মৌসুমে ইউরোপিয়ান লিগ সর্বোচ্চ গোলদাতাকে এই পুরস্কার প্রদান করা হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগের পয়েন্ট পদ্ধতিও বেশি থাকে। ৩১ গোল করার মধ্য দিয়ে এমবাপ্পে ৬২ পয়েন্ট সংগ্রহ করেছেন। এই তালিকায় তিনি পিছনে ফেলেছেন স্পোর্টিং লিসবনের ভিক্টর গায়কেরেস (৫৮.৫ পয়েন্ট) ও লিভারপুলের মোহামেদ সালাহকে (৫৮ পয়েন্ট)।

২০২৩-২৪ মৌসুমে হ্যারি কেন, ২০২২-২৩ মৌসুমে আর্লিং হলান্ড ও আগের দুই মৌসুমে এই পুরস্কার জয় করেছিলেন রবার্ট লেভানডভস্কি।

নতুন কোচ আলোনসোর অধীনে এবারের নতুন মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় মাদ্রিদ ১৪ ম্যাচের ১৩টিতেই জয়ী হয়েছে। এমবাপ্পে তার সতীর্থদের প্রশংসা করে বলেন, ‘আমাদের একটি দুর্দান্ত গ্রুপ রয়েছে। আমি মনে করি এ বছর গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো আমরাই জয় করব। একসঙ্গে পুরস্কার জয় করাটা গুরুত্বপূর্ণ। আশা করছি আরও অনেক বছর এই ক্লাবে থাকতে পারব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেকেপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১০

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১১

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১২

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৩

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৪

ইতিহাসের এই দিনে

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৭

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৮

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৯

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

২০
X