স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১০:৩২ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

রাতে মাঠে নামছে লিভারপুল-রিয়াল মাদ্রিদ, খেলা দেখবেন যেভাবে

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বের অন্যতম বড় ম্যাচে আজ রাতে অ্যানফিল্ডে মাঠে নামছে দুই ইউরোপিয়ান জায়ান্ট লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। ইউরোপীয় মহাযুদ্ধে দুই কিংবদন্তি ক্লাব আবার মুখোমুখি, যেখানে প্রতিটি শ্বাসে থাকবে প্রতিশোধ, গৌরব আর চ্যাম্পিয়ন্স লিগের মর্যাদা।

আর্নে স্লটের দল শনিবার অ্যাস্টন ভিলাকে হারিয়ে শ্বাস ফিরিয়েছে, তবে আসল পরীক্ষা আজ। লিগের হতাশা ভুলে সলাহদের এখন চোখ ইউরোপের রাতের আলোয়। কিন্তু বিপরীতে দাঁড়ানো রিয়াল মাদ্রিদ যেন এক অজেয় মেশিন—১৪ ম্যাচে ১৩ জয়, এক হার। ক্লাসিকোতে বার্সেলোনাকে হারানোর পর ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪-০ ব্যবধানে দাপুটে জয় পেয়ে আনফিল্ডে এসেছে তারা।

সামনের সারিতে কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম আর ভিনিসিয়ুস জুনিয়র—এই ত্রয়ী এখন ইউরোপের সবচেয়ে ভয়ংকর আক্রমণভাগ। অন্যদিকে স্লটের সবচেয়ে বড় ভরসা মোহাম্মদ সালাহ—যিনি সদ্য ছুঁয়েছেন লিভারপুলের হয়ে ২৫০ গোলের মাইলফলক।

তবে চোটের তালিকাও চিন্তার। অ্যালিসন, ফ্রিমপং, এমনকি ইসাকও অনিশ্চিত। কিন্তু লিভারপুল জানে, আনফিল্ডে তাদের ভক্তরাই ‘দ্বাদশ খেলোয়াড়’। ঘরের মাঠে শেষ ২২টি চ্যাম্পিয়নস লিগ গ্রুপ ম্যাচের ২০টিতেই জিতেছে তারা।

অন্যদিকে রিয়াল মাদ্রিদ পরিসংখ্যানে এগিয়ে—গত সাত মৌসুমে লিভারপুলের বিপক্ষে আটবার মুখোমুখি হয়ে পাঁচবার জয়।

স্মৃতিও আছে লিভারপুলের পক্ষে—গত মৌসুমে এই মাঠেই মাদ্রিদের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছিল রেডস। সেই অনুপ্রেরণা নিয়েই আজ আবার লড়াইয়ে নামবে তারা।

আনফিল্ডের আলো, দর্শকের গর্জন আর দুই দলের গৌরবময় ইতিহাস—সব মিলিয়ে ইউরোপ অপেক্ষা করছে এক রক্তক্ষয়ী, স্মরণীয় রাতের জন্য।

ম্যাচ যেভাবে দেখবেন

বাংলাদেশের দর্শকরা ম্যাচটি সরাসরি এবং একেবারে ফ্রিতে দেখতে পারবেন টফি অ্যাপে। মোবাইলে সহজেই অ্যাপটি ডাউনলোড করে নিবন্ধন ছাড়াই উপভোগ করা যাবে লিভারপুল-রিয়ালের এই হাইভোল্টেজ লড়াই। তবে মোবাইল ছাড়াও ডেস্কটপ বা ল্যাপটপেও টফির ওয়েবসাইটে ম্যাচটি উপভোগ করতে পারবেন।

ম্যাচ তথ্য:

ভেন্যু: আনফিল্ড, লিভারপুল

সময়: বাংলাদেশ সময় বুধবার রাত ২টা

রেফারি: ইস্তভান কোভাকস (রোমানিয়া)

সম্ভাব্য একাদশ:

লিভারপুল (৪-৩-৩): মামারদাশভিলি; ব্র্যাডলি, কানাতে, ফান ডাইক, রবার্টসন; গ্রাভেনবার্গ, সোবোসলাই, ম্যাক অ্যালিস্টার; সালাহ, একিতিকে, ভার্টজ।

রিয়াল মাদ্রিদ (৪-২-৩-১): কোর্তোয়া; ভালভার্দে, মিলিতাও, হুইজেন, ক্যারেরাস; চুয়ামেনি, কামাভিঙ্গা; গুলার, বেলিংহাম, ভিনিসিয়ুস; এমবাপ্পে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল-মুশফিক

আদালতে আত্মসমর্পণ করলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক

কুষ্টিয়ায় হত্যা মামলা : হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ইমার্জিং-এর দ্বিতীয় ওয়ানডে

অভিবাসনবিরোধী আন্দোলনে উত্তাল বেলফাস্ট, গাড়ি-বাড়িতে আগুন-ভাঙচুর

ফেসবুক লাইভে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ সেই মাহদীর

১০

শঙ্কা টিআইবির / মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থায় পরিণত হতে পারে

১১

সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত

১২

গর্ভে ধারণ করা সন্তানের নতুন বিল্ডিংয়ে ঠাঁই নেই বৃদ্ধা মায়ের

১৩

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

১৪

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে? জেনে নিন দুই দলের সূচি

১৫

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার এক

১৭

লাশ পচনে প্রথমবার জানা যায়নি সালমানের মৃত্যুর কারণ, তোলা হচ্ছে ফের

১৮

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

১৯

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

২০
X