মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১০:১৫ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

‘ফ্যাসিস্ট’ অভিযোগে বিরক্ত পিএসজি ফুটবলার

পিএসজির এক ফুটবলারের দুর্ঘটনাবসত লাইক সমালোচনার জন্ম দিয়েছে। ছবি : সংগৃহীত
পিএসজির এক ফুটবলারের দুর্ঘটনাবসত লাইক সমালোচনার জন্ম দিয়েছে। ছবি : সংগৃহীত

প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) গোলরক্ষক লুকাস শেভালিয়ে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। ডানপন্থী রাজনৈতিক দল ‘ন্যাশনাল র‍্যালি’র এক নেতার ভিডিওতে তার একটি লাইক যেন ঝড় তুলেছে অনলাইনে। ফরাসি গণমাধ্যম ও ফুটবলভক্তদের একাংশ অভিযোগ তুলেছে—তিনি ‘ফ্যাসিস্ট মতাদর্শে’ বিশ্বাসী।

তবে শেভালিয়ের ব্যাখ্যা একেবারে ভিন্ন। ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে এই ২৪ বছর বয়সী গোলরক্ষক দাবি করেছেন, পুরো ঘটনাটি “একটি দুর্ঘটনামূলক লাইক” ছাড়া কিছুই নয়।

“ম্যাচের আগে দুপুরে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে পোস্ট স্ক্রল করতে করতে হঠাৎই একটা ভিডিওতে লাইক পড়ে যায়,” লিখেছেন শেভালিয়ে। “এরপর দেখি আমার নামটা এমনভাবে ঘুরছে যেন আমি কোনো রাজনৈতিক মতবাদের প্রতিনিধি! এটা আমাকে সত্যিই বিরক্ত করছে।”

লুকাস শেভালিয়ে

তিনি আরও বলেন, “যারা আমাকে চেনে, তারা জানে আমার পরিবার আমাকে সবসময় সম্মান, সহনশীলতা ও মানবিকতার শিক্ষা দিয়েছে। আমি কখনোই ঘৃণার কোনো মতাদর্শে বিশ্বাস করতে পারি না।”

তবে শেভালিয়ে স্বীকার করেছেন, “ক্ষতিটা হয়ে গেছে।” তার ভাষায়, “আমাকে ‘ফ্যাসিস্ট’ বানিয়ে তোলা হয়েছে, এমনকি আমার পরিবারকেও টেনে আনা হয়েছে। আমি ভিকটিম হতে চাই না, কিন্তু কিছু মানুষের আচরণ সীমা ছাড়িয়েছে।”

দলের সাম্প্রতিক লিগ ম্যাচে লিওঁর বিপক্ষে ৩–২ গোলের জয়ে প্রথম একাদশে ছিলেন তিনি। শেভালিয়ে জানান, এই বিতর্ক তার মাঠের পারফরম্যান্স নিয়েও কটাক্ষের জন্ম দিয়েছে। “কিছু মানুষ এখন আমার খেলার মান নিয়েও প্রশ্ন তুলছে। কিন্তু তারা গোলরক্ষকের ভূমিকা বোঝে না। আমি কেবল বলতে পারি, আমি নিজের ভুলের দায় নিচ্ছি এবং ভবিষ্যতেও একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা চালিয়ে যাব।”

চলতি মৌসুমে ইতালিয়ান তারকা জিয়ানলুইজি দোন্নারুমা ম্যানচেস্টার সিটিতে চলে যাওয়ার পর থেকেই পিএসজির মূল একাদশে সুযোগ পাচ্ছেন শেভালিয়ে। মাঠে নতুন দায়িত্বে যেমন নিজেকে প্রমাণের চাপে আছেন, মাঠের বাইরের এই বিতর্কও এখন তার জন্য বড় এক পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X