স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

নতুন আন্তর্জাতিক টুর্নামেন্ট চালুর ঘোষণা ফিফার

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। ছবি : সংগৃহীত
ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। ছবি : সংগৃহীত

নতুন আন্তর্জাতিক টুর্নামেন্ট চালুর ঘোষণা দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। টুর্নামেন্টটির নাম নির্ধারণ করা হয়েছে ‘ফিফা সিরিজ ২০২৬’। আগামী বছরের মার্চ ও এপ্রিলে আন্তর্জাতিক বিরতিতে এই টুর্নামেন্ট মাঠে গড়াবে।

ফিফা জানিয়েছে, তুলনামূলকভাবে কম পরিচিত ও দুর্বল ফুটবলখেলুড়ে দেশগুলোর উন্নয়নকে ত্বরান্বিত করাই ‘ফিফা সিরিজ ২০২৬’ এর মূল উদ্দেশ্য। ওই টুর্নামেন্টে পুরুষ ও নারী উভয় দলই অংশ নেবে।

পুরুষদের ম্যাচগুলো আয়োজন করা হবে অস্ট্রেলিয়া, আজারবাইজান, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, মরিশাস, পুয়ের্তো রিকো, রুয়ান্ডা ও উজবেকিস্তানে। আর নারী দলগুলোকে নিয়ে আয়োজন করা ফিফা সিরিজটি অনুষ্ঠিত হবে ব্রাজিল, থাইল্যান্ড ও আইভরি কোস্টে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মনে করেন, এই টুর্নামেন্ট ফুটবলের সর্বজনীনতা ও বৈচিত্র্যকে আরও বিস্তৃতভাবে তুলে ধরবে। তিনি বলেন, ‘ফিফা সিরিজের মূল লক্ষ্য হলো খেলোয়াড়, কোচ ও ভক্তদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা। পাশাপাশি প্রতিযোগিতামূলক ম্যাচের মাধ্যমে ফুটবলের সর্বজনীনতা ও বৈচিত্র্যকে তুলে ধরা।’

ফিফা জানিয়েছে, এ প্রতিযোগিতায় ভিন্ন ভিন্ন মহাদেশীয় সংস্থার দলগুলো একে অপরের মুখোমুখি হবে প্রীতি ম্যাচের আকারে। এতে আন্তর্জাতিক সূচিতে নতুন ম্যাচ যোগ না করেই দলগুলো মূল্যবান প্রতিযোগিতামূলক ম্যাচের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। ২০২৬ সালের শুরুতে টুর্নামেন্ট সম্পর্কে আরও বিস্তারিত জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X