স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০২:৫০ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের একাধিক ম্যাচে নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো

ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে লাল কার্ড দেখেন রোনালদো। ছবি : সংগৃহীত
ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে লাল কার্ড দেখেন রোনালদো। ছবি : সংগৃহীত

বাছাইপর্বের শেষ ম্যাচ জিতলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে পর্তুগালের। তবে দলটির তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর ২০২৬ বিশ্বকাপের একাধিক ম্যাচ মিস করার শঙ্কায় রয়েছেন। আয়ারল্যান্ড ম্যাচে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে লাল কার্ড দেখে এই ঝুঁকিতে পড়েছেন পর্তুগিজ সুপারস্টার।

ডাবলিনে আয়ারল্যান্ডের কাছে ২-০ গোলে হারের ম্যাচে দারা ও’শেরকে কনুই দিয়ে আঘাত করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রোনালদো। প্রথমে তাকে হলুদ কার্ড দেখালেও ভিএআর রিভিউর পর হলুদের পরিবর্তে লাল কার্ড দেখান রেফারি। আন্তর্জাতিক ফুটবলে ২২৬টি ম্যাচ খেলা রোনালদোর এটি প্রথম লাল কার্ড হলেও ক্লাব ফুটবলে তিনি ১৩ বার লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন তিনি।

আয়ারল্যান্ড ম্যাচে লাল কার্ডের জন্য রোনালদো এক ম্যাচ নিষিদ্ধ হবেন বাধ্যতামূলকভাবেই। তবে সহিংস আচরণের জন্য নিষেধাজ্ঞা হতে পারেন আরও তিন ম্যাচ। কনুই দিয়ে আঘাতসহ ‘অ্যাসল্ট’-এর ক্ষেত্রে কমপক্ষে তিন ম্যাচ বা আরও বেশি শাস্তি দেওয়া হয়।

ফিফার শৃঙ্খলাবিধির ১৪ নম্বর অনুচ্ছেদে বলা আছে—কনুই দিয়ে আঘাত করা, ঘুসি ও লাথি মারাসহ এমন আচরণে ন্যূনতম তিন ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হবে। পর্তুগালের বাছাইপর্বে বাকি আছে মাত্র একটি ম্যাচ। সে হিসেবে রোনালদোর অবশিষ্ট দুই ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে ২০২৬ বিশ্বকাপে। এই নিষেধাজ্ঞা শুধু প্রতিযোগিতামূলক ম্যাচে কার্যকর হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X