মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে নতুন তথ্য জানালেন আনচেলত্তি

কার্লো আানচেলত্তি এবং নেইমার। ছবি : সংগৃহীত
কার্লো আানচেলত্তি এবং নেইমার। ছবি : সংগৃহীত

২০২৬ সালের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। শুক্রবার (৫ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে হয় বিশ্বকাপের ড্র।

ড্র’তে ব্রাজিল রয়েছে ‘সি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। বিশ্বকাপ ড্র’য়ের পর সমর্থকদের মনে আবারও প্রশ্ন জাগছে, ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমারের ঠাঁই হবে কি না। সেই প্রশ্নের উত্তর দিয়েছেন দলটির কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিল কোচ জানান, শারীরিকভাবে নেইমার যদি বাকিদের চেয়ে ভালো অবস্থানে থাকে তাহলে বিশ্বকাপ দলে থাকবেন তিনি। একই সঙ্গে জানান, মার্চে ব্রাজিলের বিশ্বকাপ দল চূড়ান্ত হবে।

আনচেলত্তি বলেন, ‘যদি নেইমার অন্যদের চেয়ে ভালো অবস্থায় থাকে, তবে সে বিশ্বকাপে খেলবে। যদি আমরা নেইমারকে নিয়ে কথা বলি, তাহলে অন্য ফুটবলারদের নিয়েও বলতে হবে। আমাদের নেইমারসহ এবং নেইমার ছাড়া ব্রাজিলকে কল্পনা করতে হবে। একইভাবে অন্য কোনো ফুটবলারকে নিয়ে কিংবা তাকে ছাড়াই। মার্চে ফিফা ফিক্সচারের পর আমরা চূড়ান্ত তালিকা প্রস্তুত করব।’

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের লক্ষ্য ফাইনাল খেলা, এমনটিই জানান ব্রাজিল কোচ। তিনি বলেন, ‘আমরা গ্রুপ ম্যাচের সবকটিতেই জিততে পারি। আমাদের ধারণা পরিষ্কার। পুরো বিশ্বকাপজুড়ে আমাদের প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা রাখতে হবে। আমাদের লক্ষ্য ফাইনাল খেলা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১০

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১২

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৩

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৪

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৫

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৬

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৭

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৮

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৯

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

২০
X