স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

বিপিএল: এবার আরও বড় চমক দেখাল নোয়াখালী এক্সপ্রেস

নোয়াখালী এক্সপ্রেস। ছবি : সংগৃহীত
নোয়াখালী এক্সপ্রেস। ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সুযোগ পেয়েছে নোয়াখালী। ২৬ ডিসেম্বর পর্দা উঠতে যাওয়া বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস নামে খেলবে তারা। টুর্নামেন্ট শুরুর আগেই দলবদলে চমক দেখিয়েছে তারা। জনসন চার্লস, কুশাল মেন্ডিস, সৌম্য সরকারের মতো তারকাদের সরাসরি চুক্তিতে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। এবার দলটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশের নাম প্রকাশ করেছে দলটি।

ব্যাচেলর পয়েন্ট নাটকে কাবিলা চরিত্র দিয়ে সবার মন জয় করে নেন পলাশ। নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর গ্রামে জন্ম তার। প্রথমবার বিপিএলে আসা নোয়াখালীকে সবার কাছে পরিচিত করতেই নিজেদের এলাকার তুমুল জনপ্রিয় পলাশকে অ্যাম্বাসেডর বানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পলাশকে দায়িত্ব দেওয়ার বিষয়ে নোয়াখালী এক্সপ্রেস লিখেছে, ‘ওরে রোকেয়ারে তুই কোনাই? আইতো নোয়াখালী এক্সপ্রেসে করি বিপিএলে চলি আইছি।’

নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড : হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X