স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগে ইংল্যান্ডের দুই প্রীতি ম্যাচ, চূড়ান্ত প্রতিপক্ষ

ইংল্যান্ড ফুটবল দল। ছবি : সংগৃহীত
ইংল্যান্ড ফুটবল দল। ছবি : সংগৃহীত

আগামী বছর বিশ্বকাপের প্রস্তুতিকে সামনে রেখে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে উরুগুয়ে ও জাপানের মোকাবিলা করবে ইংল্যান্ড। বুধবার (১০ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে ইংলিশ এফএ।

আগামী বছর ২৭ মার্চ ওয়েম্বলিতে উরুগুয়েকে এবং চার দিন পর একই ভেন্যুতে জাপানকে আতিথ্য দেবে ইংল্যান্ড।

বিশ্বকাপে ৬০ বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্যে উত্তর আমেরিকার যাওয়ার আগে টমাস টুখেলের দলের এই দুটি ম্যাচই সর্বশেষ হোম ম্যাচ। বাছাইপর্বে শতভাগ রেকর্ড নিয়ে প্রথম ইউরোপিয়ান দল হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর টিকিট নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা।

বিশ্ব র‌্যাংকিংয়ে ১৬তম স্থানে থাকা উরুগুয়ে ও ১৮তম স্থানে থাকা এশিয়ান পরাশক্তি জাপানের বিপক্ষে ম্যাচগুলো যে মোটেই সহজ হবে না, তা সহজেই অনুমেয়। এই দুই দেশও বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে।

বিশ্বকাপের আগে মে মাসে টুখেল তার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে। যে কারণে এই দুটি প্রীতি ম্যাচই খেলোয়াড়দের সামনে ঘরের মাঠে নিজেদের প্রমাণের শেষ সুযোগ। বিশ্বকাপের ক্যাম্পে প্রবেশের আগে যুক্তরাষ্ট্রে আরও দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ইংল্যান্ডের।

ইংলিশ ম্যানেজার বলেন, ‘বিশ্বকাপের প্রস্তুতিতে এই দুটি ম্যাচ হাতে পেয়ে আমরা সত্যিই দারুণ আনন্দিত। আমরা বিশ্বের শীর্ষ ২০ দলের মধ্যে দুটি দলের সঙ্গে খেলতে চেয়েছিলাম। একই সঙ্গে ইউরোপের বাইরের প্রতিপক্ষের বিপক্ষেও নিজেদের ঝালিয়ে নেওয়ার ইচ্ছা ছিল।’

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ‘এল’ গ্রুপে ইংল্যান্ডের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

ইসরায়েলের ভাসমান কারাগারে ৭২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

যুবদল নেতা বহিষ্কার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১১

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১২

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১৩

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৪

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৫

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

১৬

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১৭

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১৮

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৯

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

২০
X