স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৮:৫৩ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় দলে জায়গা পেলেন না রিয়াল তারকা

ইংল্যান্ডের দুই তারকা ট্রেন্ট ও অ্যালেক্সান্ডার। ছবি : সংগৃহীত
ইংল্যান্ডের দুই তারকা ট্রেন্ট ও অ্যালেক্সান্ডার। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের সর্বশেষ দল ঘোষণা ঘিরে নেমেছে চমকের ছায়া। থমাস টুখেলের নির্বাচিত দলে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের নতুন রাইট ব্যাক ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের। অথচ গত স্কোয়াডেই ছিলেন এই ২৬ বছর বয়সী তারকা। বিশ্বকাপ বাছাইপর্বে অ্যান্ডোরা ও সার্বিয়ার বিপক্ষে লড়াইয়ের আগে তাকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কোচ।

এদিকে প্রথমবারের মতো ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়েছেন নটিংহ্যাম ফরেস্টের মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসন ও টটেনহ্যামের ফুলব্যাক জেড স্পেন্স। তাদের অন্তর্ভুক্তি নতুন প্রজন্মের জন্য বড় বার্তা হিসেবেই দেখা হচ্ছে।

আশ্চর্যের বিষয়, আর্নল্ডের পাশাপাশি বাদ পড়েছেন অভিজ্ঞ কাইল ওয়াকার ও ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন। আক্রমণভাগে জায়গা হয়নি আল-আহলির স্ট্রাইকার আইভান টোনিরও। তবে দলে ফিরেছেন মার্কাস রাশফোর্ড ও তরুণ মিডফিল্ডার অ্যাডাম হোয়ার্টন। অভিজ্ঞ জর্ডান হেন্ডারসন আবারও নির্বাচিত হয়েছেন, যিনি টুখেলের অধীনে চার ম্যাচের তিনটিতেই খেলেছেন।

জুড বেলিংহাম, বুকায়ো সাকা, কোল পামার ও লেভি কোলউইলের মতো মূল খেলোয়াড়রা এবার ইনজুরির কারণে বাইরে।

আগামী ৬ সেপ্টেম্বর ভিলা পার্কে অ্যান্ডোরার বিপক্ষে নামবে ইংল্যান্ড। ২০০৫ সালের পর এটিই হবে ভিলা পার্কে জাতীয় দলের প্রথম ম্যাচ। এরপর ৯ সেপ্টেম্বর সার্বিয়ার বিপক্ষে খেলতে যাবে তারা বেলগ্রেডে।

গ্রুপ ‘কে’-তে এখন পর্যন্ত টানা তিন জয়ে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। তবে জুনে সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-১ গোলে হারের তিক্ত স্মৃতি এখনও টাটকা।

ইংল্যান্ডের পূর্ণ স্কোয়াড

গোলকিপার: জর্ডান পিকফোর্ড, জেমস ট্রাফোর্ড, ডিন হেন্ডারসন

ডিফেন্ডার: রিস জেমস, মার্ক গুইহি, জন স্টোনস, ড্যান বার্ন, এজরি কনসা, মাইলস লুইস-স্কেলি, টিনো লিভ্রামেন্টো, জেড স্পেন্স

মিডফিল্ডার: এলিয়ট অ্যান্ডারসন, মরগান গিবস-হোয়াইট, জর্ডান হেন্ডারসন, অ্যাডাম হোয়ার্টন, মরগান রজার্স, ডেকলান রাইস

ফরোয়ার্ড: হ্যারি কেইন, এবেরেচি এজে, জ্যারড বোয়েন, অ্যান্থনি গর্ডন, ননি মাদুয়েকে, মার্কাস রাশফোর্ড, অলি ওয়াটকিনস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১০

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১১

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১২

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৩

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১৪

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১৫

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৬

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৭

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৮

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৯

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

২০
X