স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:১৪ এএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় ফিফা বিশ্বকাপের মূল ট্রফি

ঢাকায় ফিফা বিশ্বকাপের মূল ট্রফি। ছবি : সংগৃহীত
ঢাকায় ফিফা বিশ্বকাপের মূল ট্রফি। ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের আনন্দোৎসব শুরু হতে বাকি প্রায় পাঁচ মাস। ১১ জুন মেক্সিকো থেকে শুরু হবে বৈশ্বিক এই আসর। তার আগেই বিশ্বভ্রমণে বেরিয়েছে সোনালি এই ট্রফি। আটলান্টিক পাড়ি দিয়ে ভারত হয়ে বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় এসে পৌঁছেছে এই ট্রফি।

এই নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে বিশ্বকাপের ট্রফিটি নিয়ে এসেছে ফিফা। সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা দেখতে পেয়েছিলেন পাঁচ কেজি ওজনের ১৮ ক্যারেট স্বর্ণের স্বপ্নিল ট্রফিটি।

ট্রফির সঙ্গে কারা ছবি তুলতে পারবেন

এ ট্রফি দেখার জন্য কোমলপানীয় বাজারজাতকারী প্রতিষ্ঠান কোকা-কোলা ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইন পরিচালনা করেছিল ১৫ নভেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত। সে ক্যাম্পেইনে বিজয়ীরাই শুধু কাছ থেকে এ ট্রফি দেখতে পারবেন। এ জন্য তাদের মানতে হবে কিছু বিধিনিষেধ।

যারা বিশ্বকাপ ট্রফি দেখতে যাবেন, তাদের ৭-১০ ইঞ্চির চেয়ে বড় কোনো ব্যাকপ্যাক বহন নিষিদ্ধ করা হয়েছে। ট্রফি প্রদর্শনের ভেন্যুতে নিষিদ্ধ থাকবে ধূমপান। ক্যাম্পেইনে যারা বিজয়ী হয়েছেন, তারা টিকিট কোনোভাবেই হস্তান্তর করতে পারবেন না। কোনোভাবেই টিকিট ফের ব্যবহার করা যাবে না। দর্শনার্থীরা নিষিদ্ধ কিংবা ধারালো কোনো বস্তু বহন করতে পারবেন না। দর্শনার্থীদের নির্দিষ্ট কোনো দেশের পতাকা বহন করার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, ঢাকা-মস্কো সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি

চেকেপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১০

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১১

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১২

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৩

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৪

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৫

ইতিহাসের এই দিনে

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৮

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৯

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

২০
X