স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:০২ এএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় বিশ্বকাপ ট্রফি, ছবি তুলতে মানতে হবে যেসব নিয়ম

ফিফা বিশ্বকাপ ট্রফি ঢাকায় আসছে আজ। ছবি : সংগৃহীত
ফিফা বিশ্বকাপ ট্রফি ঢাকায় আসছে আজ। ছবি : সংগৃহীত

বিশ্বভ্রমণের অংশ হিসেবে ফিফা বিশ্বকাপ ট্রফি ঢাকায় আসছে আজ (১৪ জানুয়ারি)। সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ট্রফি বরণ করা হবে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তা রাখা হবে ঢাকার র‌্যাডিসন ব্লু হোটেলে।

৩ জানুয়ারি আলেসান্দ্রো দেল পিয়েরোর হাত ধরে শুরু হয়েছিল বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ। ১৫০ দিনের ভ্রমণে বিশ্বের ৩০ দেশের ৭৫ স্থানে দর্শকদের প্রদর্শনের জন্য রাখা হচ্ছে এটি। এবার ট্রফি ট্যুরে বাংলাদেশে আসছেন ২০০২ সালের ব্রাজিলের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। এ নিয়ে চতুর্থবারের মতো ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সর্বশেষ এসেছিল ২০২২ সালে।

বিশেষ বিমানে চড়েই বিশ্বভ্রমণে বের হয়েছে বিশ্বকাপ ট্রফি। ফিফার নির্বাচন করা ফুটবল কিংবদন্তিরা সঙ্গী হিসেবে থাকেন ট্রফির সঙ্গে। বিশ্বকাপ ট্রফি স্পর্শ করার সুযোগ সবার নেই। শুধু বিশ্বকাপজয়ীরা, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও ফিফা সভাপতিই আসল বিশ্বকাপ ট্রফি স্পর্শ করতে পারেন।

ট্রফির সঙ্গে কারা ছবি তুলতে পারবেন

এ ট্রফি দেখার জন্য কোমলপানীয় বাজারজাতকারী প্রতিষ্ঠান কোকা-কোলা ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইন পরিচালনা করেছিল ১৫ নভেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত। সে ক্যাম্পেইনে বিজয়ীরাই শুধু কাছ থেকে এ ট্রফি দেখতে পারবেন। এ জন্য তাদের মানতে হবে কিছু বিধিনিষেধ।

যারা বিশ্বকাপ ট্রফি দেখতে যাবেন, তাদের ৭-১০ ইঞ্চির চেয়ে বড় কোনো ব্যাকপ্যাক বহন নিষিদ্ধ করা হয়েছে। ট্রফি প্রদর্শনের ভেন্যুতে নিষিদ্ধ থাকবে ধূমপান। ক্যাম্পেইনে যারা বিজয়ী হয়েছেন, তারা টিকিট কোনোভাবেই হস্তান্তর করতে পারবেন না। কোনোভাবেই টিকিট ফের ব্যবহার করা যাবে না। দর্শনার্থীরা নিষিদ্ধ কিংবা ধারালো কোনো বস্তু বহন করতে পারবেন না। দর্শনার্থীদের নির্দিষ্ট কোনো দেশের পতাকা বহন করার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৭২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১০

যুবদল নেতা বহিষ্কার

১১

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১২

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৩

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৪

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৫

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৬

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১৭

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৮

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৯

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

২০
X