স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালে না হারা ‌‘এলিট’ কোচ তারা

বাম থেকে জিনেদিন জিদান, হ্যান্সি ফ্লিক ও মাইকেল আর্তেতা। ছবি : এক্স
বাম থেকে জিনেদিন জিদান, হ্যান্সি ফ্লিক ও মাইকেল আর্তেতা। ছবি : এক্স

পেশাদার একজন কোচের পরম আরাধ্য হলো কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলা। আর সেই ফাইনালে জিতলে তো কথাই নেই। যেন স্বপ্নকেই হাতের মুঠোয় পাওয়া। তাহলে কোনো কোচ যদি তার জীবনে খেলা সবকটি ফাইনালেই জিতে? এমন কীর্তিটা কেমন? এই রেকর্ড কী কোনো কোচের আছে?

হ্যাঁ, কোনো টুর্নামেন্টের ফাইনালে না হারা কোচও রয়েছেন। এই তালিকাটাও এক-দুজনের নয়। বর্তমানে ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ সারির তিন কোচের নামের পাশে রয়েছে এমন অবিস্মরণীয় কীর্তির নজির। সেই তিন এলিট ক্লাবের কোচ হলেন জিনেদিন জিদান, হ্যান্সি ফ্লিক এবং মাইকেল আর্তেতা।

সাবেক রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান এই তালিকায় সবার উপরের সারিতে অবস্থান করছেন। অবিশ্বাস্য মনে হলেও সত্য যে, কোচিং ক্যারিয়ারে ৯টি ফাইনাল খেলা এই ফরাসি কিংবদন্তি কোনো হার দেখেননি। অর্থাৎ তার সময়ে ৯টি টুর্নামেন্টের ফাইনাল খেলে সবকটি জিতে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। জিনেদিন জিদানের পর রিয়াল মাদ্রিদের কোনো কোচ সফল হতে পারেননি। সর্বশেষ ব্যর্থতার তালিকায় নাম লিখিয়ে বরখাস্ত হয়েছেন জাবি আলোনসো।

জিনেদিন জিদানের পরেই অবস্থান করছেন তারই সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বর্তমান কোচ হ্যান্সি ফ্লিক। এই জার্মান কিংবদন্তি সর্বশেষ ৮টি টুর্নামেন্টের ফাইনাল খেলে তার সবকটিতেই উঁচিয়ে ধরেছেন ট্রফি। সর্বশেষ গত সপ্তাহে স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও রিয়াল মাদ্র্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার অবিস্মরণীয় কীর্তি গড়েন তিনি।

সেসঙ্গে কোচ হিসেবে ৮ ফাইনালের ডাগআউটে দাঁড়িয়ে সব কটি জেতার কীর্তি ধরে রাখলেন বার্সা কোচ। হ্যান্সি ফ্লিক বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, জার্মান কাপ ও জার্মান সুপার কাপ— সব কটি ফাইনালই জিতেছিলেন। এরপর বার্সেলোনায় এসে জিতেছেন একটি কোপা দেল রে ও দুটি স্প্যানিশ সুপার কাপ। যার তিনটিই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে।

জিনেদিন জিদান এবং হ্যান্সি ফ্লিকের পরের স্থানটি দখল করে রেখেছেন মাইকেল আর্তেতা। ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব আর্সেনালের হয়ে তিনটি টুর্নামেন্টের ফাইনাল খেলা এই স্প্যানিশ কোচ সবকটিতেই জয়ের রেকর্ড গড়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X