স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

৩২৯ কোটি টাকা প্রতারণা, মেসিদের বিরুদ্ধে মামলা!

ম্যাচ খেলার আগেই আকাশী-নীলরা টাকা নিয়েছিল দাবি কেরালার ক্রীড়ামন্ত্রীর। ছবি : সংগৃহীত
ম্যাচ খেলার আগেই আকাশী-নীলরা টাকা নিয়েছিল দাবি কেরালার ক্রীড়ামন্ত্রীর। ছবি : সংগৃহীত

২০২৫ সালের শেষের দিকে ভারত সফরে গিয়েছিলেন আর্জেন্টিনার দুই তারকা লিওনেল মেসি ও রদ্রিগো দি পলসহ আরও অনেকেই। সে সময় ভারতের আরেক রাজ্য কেরালায় সফর করার কথা থাকলেও আর্জেন্টিনা তা করেনি বলে অভিযোগ করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ভি আবদুর রহিমান। এমনকি ম্যাচ খেলার আগেই আকাশী-নীলরা টাকা নিয়েছিল বলে দাবি কেরালার ক্রীড়ামন্ত্রীর।

আজ বৃহস্পতিবার স্থানীয় এক সংবাদমাধ্যমে আর্জেন্টিনার বিরুদ্ধে ২৫০ কোটি রুপি প্রতারণার অভিযোগ এনেছেন আবদুর রহিমান। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩২৯ কোটি টাকা। কেরালার ক্রীড়ামন্ত্রী বলেন, ‘এ জন্য আমি একাধিক আলোচনা করেছি। আন্তর্জাতিক পর্যায়ের একটা ফুটবল দলকে খেলাতে ২৫০ কোটি টাকা জোগাড় করতে স্পনসর খোঁজাও সহজ কাজ ছিল না। কিন্তু টাকা নেওয়ার পর আর্জেন্টিনা দল আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমরা তাদের কাছ থেকে এমন বিশ্বাসঘাতকতা আশা করিনি। প্রতিশ্রুতি দেওয়ার পরও তারা খেলতে আসেনি।’

আর্জেন্টিনা ফুটবল দলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন আবদুর রহিমান। তবে তারা খেলতে না যাওয়ায় কেরালাবাসী প্রচণ্ড ব্যথিত হয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে আর্জেন্টিনার বিরুদ্ধে মামলার দাবি করেছেন আবদুর রহিমান। কেরালার ক্রীড়ামন্ত্রী বলেন, ‘কেরালার ফুটবলপ্রেমীদের এটা হতাশ করেছে। আমি আমার এই হতাশা কাকে বলব, বুঝতে পারছি না। তারা সেই দেশগুলো থেকে টাকা নিয়েছে। কিন্তু কখনো সেখানে খেলতে যায়নি। এটা এমন একটি পরিস্থিতি সেখানে আর্জেন্টিনার ফুটবল দলের বিরুদ্ধে মামলা করতে হবে। আমাদের ক্ষতিপূরণ প্রাপ্য।’

কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই, দিল্লি—১৩ থেকে ১৫ ডিসেম্বর এই চার শহর ঘুরে ভারত সফর শেষ করার কথা ছিল মেসির। কিন্তু গুজরাটের জামনগরে অনন্ত আম্বানির বন্যপ্রাণী সংরক্ষণ অভয়ারণ্যে ঘোরার কারণেই দীর্ঘায়িত হয়েছিল সেই সফর। কলকাতা পর্ব বাদ দিলে হায়দরাবাদ, মুম্বাই, দিল্লিতে মেসিকে দারুণভাবে বরণ করা হয়েছিল। জয় শাহর কাছ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচের টিকিট, ক্রিকেট ব্যাট, ভারতীয় দলের জার্সি পেয়েছিলেন। ব্যাট, ভারতীয় দলের জার্সি মেসির সফরসঙ্গী দি পল-সুয়ারেজকেও দেওয়া হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X