ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১০:১৭ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

অভিষেকের প্রতীক্ষায় বাংলাদেশি দুই রেফারি

বাংলাদেশি রেফারি ও দুই সহকারী রেফারি। ছবি : কালবেলা
বাংলাদেশি রেফারি ও দুই সহকারী রেফারি। ছবি : কালবেলা

ভুটান-ম্যাকাও ফিফা আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশের তিন অফিসিয়াল। এ জন্য ইতোমধ্যেই ভুটান পৌঁছেছেন ফিফা রেফারি শারাবান তহুরা এবং দুই ফিফা সহকারী রেফারি সালমা আক্তার মনি ও আসাদুল ইসলাম।

ফিফা টায়ার-ওয়ান মর্যাদার এই ম্যাচ আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এই ম্যাচ দিয়েই সিনিয়র পর্যায়ের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হচ্ছে দুই বাংলাদেশির—শারাবান তহুরা ও আসাদুল ইসলামের। চলতি বছরই ফিফা রেফারি ও সহকারী রেফারির ব্যাজ পেয়েছেন তারা।

দক্ষিণ এশিয়া অঞ্চলের বয়সভিত্তিক আসরে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে দুজনেরই। সালমা আক্তার মনি অবশ্য দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে বিচরণ করছেন। দক্ষিণ এশিয়া ও এশিয়ান পর্যায়ের গুরুত্বপূর্ণ অনেক ম্যাচেই দেখা যাচ্ছে তাকে। সে ধারাবাহিকতায় ভুটান-ম্যাকাও নারী দলের মধ্যকার ফিফা প্রীতি ম্যাচেও দেখা যাবে সালমা আক্তার মনিকে।

এই ম্যাচের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে রেফারি ও দুই সহকারী রেফারি নিয়োগ দিয়েছে ভুটান ফুটবল ফেডারেশন। ৭ এপ্রিল ভুটান-ম্যাকাও ম্যাচ শেষ করে ৮ এপ্রিল দেশে ফিরে আসার কথা বাংলাদেশি রেফারি ও দুই সহকারী রেফারির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৩

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৪

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৫

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৬

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৭

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৮

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৯

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

২০
X