কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২২ এএম
অনলাইন সংস্করণ

রিয়ালের জালে বায়ার্নের এক হালি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনাল পর্বের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠে ২-১ গোল ব্যবধানে জিতেছিল বায়ার্ন মিউনিখ। তাই দ্বিতীয় লেগে কোনোমতে হার এড়ানোর দরকার ছিল জার্মান জায়ান্টদের। কিন্তু স্প্যানিশ ক্লাবটিকে ৪-৩ গোল ব্যবধানে হারাল তারা। ফলে দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে উঠলো বায়ার্ন।

ম্যাচ শুরুর মাত্র ৩৫ সেকেন্ডের মাথায় বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের এক মারাত্মক ভুলে গোল করে বসেন রিয়াল মাদ্রিদের আরদা গুলার। এটি চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে রিয়াল মাদ্রিদের দ্রুততম গোল। তবে এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ষষ্ঠ মিনিটের মাথায় আলেকজান্ডার পাভলোভিচ গোল করে বায়ার্নকে ম্যাচে ফেরান।

ম্যাচের ২৯তম মিনিটে আরদা গুলারের চমৎকার এক ফ্রিকিকে আবারও এগিয়ে যায় সফরকারীরা। আর ম্যাচের ৩৯তম মিনিটে হ্যারি কেনের গোলের মাধ্যমে বায়ার্ন ব্যবধান ২-২ করে। প্রথমার্ধের শেষ দিকে গোল করেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। ফলে ম্যাচটিকে ৪-৪ অ্যাগ্রিগেটে নিয়ে আসে রিয়াল।

দ্বিতীয়ার্ধের খেলায় দুদলই আক্রমণ আর পাল্টা আক্রমণ চালায়। কিন্তু সময় গড়ার সঙ্গে সঙ্গে আধিপত্য বিস্তার করতে থাকে বায়ার্ন। একসময় মনে হচ্ছিল ৩-২ ব্যবধানে শেষ হবে ম্যাচ। কিন্তু ম্যাচের ৮৭ মিনিটে কামাভিঙ্গার লাল কার্ড রিয়ালকে ১০ জনের দলে পরিণত করে, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

৮৯তম মিনিটে লুইস দিয়াজ বায়ার্নের হয়ে তৃতীয় গোলটি করলে জয় সুনিশ্চিত মনে হচ্ছিল। তবে নাটকের তখনও বাকি ছিল। ইনজুরি টাইমের মাইকেল অলিস এক আরেক গোল করে বায়ার্নের সেমিফাইনাল টিকিট চূড়ান্ত করেন। শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X