মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

রোনালদোর পথেই হাটলেন মেসি, এবার কি হবে তাদের ক্লাবের লড়াই

রোনালদো ও মেসি। ছবি : সংগৃহীত
রোনালদো ও মেসি। ছবি : সংগৃহীত

গত ফেব্রুয়ারিতে বড় এক চমকপ্রদ ঘোষণা দিয়েছিলেন ক্রিষ্টিয়ানো রোনালদো। ইউনিয়ন দে পোর্তিভা আলমেইরার ২৫ শতাংশ শেয়ার কেনার ঘোষণা দেন সিআর সেভেন। এবার সেই পথ অনুসরণ করলেন তারই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। সুদীর্ঘ ক্যারিয়ারে এলএম টেন তার সেরা সময়টা কাটিয়েছেন বার্সেলোনায়। এবার সেই শহরেই ফুটবল ক্লাব কিনলেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী তারকা। রোনালদোর মতোই মালিকানার জগতে পা রাখলেন এলএম টেন। স্প্যানিশ ফুটবলের পঞ্চম স্তরের ক্লাব ইউই কর্নেলার সম্পূর্ণ মালিকানা কিনে নিয়েছেন লিওনেল মেসি।

এক বিবৃতিতে ক্লাবটি জানায়, বায়াক্স লোব্রেগাত অঞ্চলের এই দলের নতুন মালিক এখন মেসি। স্থানীয় পর্যায়ে প্রতিভা গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসাবেই এই বিনিয়োগ করেছেন তিনি। এই ক্লাব থেকেই থেকেই উঠে এসেছেন জর্দি আলবা, জেরার্ড মার্টিন, ডেভিড রায়ার মতো তারকা ফুটবলার। বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মেসির আগমনে ক্লাবের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে।

১৯৫১ সালে প্রতিষ্ঠিত কর্নেলা অতীতে বেশ কিছু চমক দেখিয়েছে। ২০১৩-১৪ মৌসুমে তৃতীয় স্তরের লিগ সেগুন্দা ডিভিশন ‘বি’তে খেলেছিল তারা। ২০২১ সালের কোপা ডেল’রেতে অ্যাটলেটিকোকে হারিয়ে আলোচনায় আসে তারা। বর্তমানে নিজেদের গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে দলটি। তবে ক্লাব মালিকানায় এটিই মেসির প্রথম পদক্ষেপ নয়। এর আগে সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে যৌথভাবে একটি ক্লাব পরিচালনা শুরু করেছিলেন তিনি। সেইসঙ্গে তরুণ প্রতিভাবান ফুটবলারদের বিকাশে ‘মেসি কাপ’ নামের অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টও চালু করেছিলেন মেসি।

ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই এবং ইন্টার মায়ামিতে যাওয়ার আগে বার্সেলোনায় মেসির সময়টা ছিল দুর্দান্ত। কাতালান ক্লাবটির হয়ে ২০০৪ থেকে ২০২১ পর্যন্ত ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করে অনন্য কীর্তি গড়েছিলেন তিনি। জিতেছেন ১০টি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য ট্রফি। এবার সেই শহরের ক্লাবে পুরো ১০০ শতাংশ স্বত্ব কিনলেন মেসি।

এরপর থেকেই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে ভক্ত-সমর্থকদের মনে। একসময় মেসি-রোনালদোর দ্বৈরথ দেখা ফুটবল দুনিয়া কী এবার তাহলে তাদের ক্লাবের লড়াই দেখার সুযোগ পাবে? মেসির ক্লাব কি রোনালদোর কেনা দলের মুখোমুখি হবে?

হ্যাঁ, কোপা দেল রে’তে মুখোমুখি হতে পারে মেসি-রোনালদোর দুই দল। শুধু তাই নয়? উন্নতি করতে করতে যদি দুই ক্লাব একই ডিভিশনে আসে, তাহলেও দুই দল মুখোমুখি হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১০

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১২

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৩

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৪

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৫

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৬

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৭

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৮

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৯

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

২০
X