স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ১০:৫৬ এএম
অনলাইন সংস্করণ
ইউরো বাছাই

রেকর্ডের ম্যাচে নায়ক রোনালদো

গোলের পর রোনালদোর উল্লাস । ছবি : সংগৃহীত
গোলের পর রোনালদোর উল্লাস । ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটা আগেই ছিল তার দখলে। পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো তার সেই রেকর্ডটাকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। প্রথম খেলোয়াড় হিসেবে ২০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।

শুধু তাই নয়, নিজের ২০০তম ম্যাচে দলকে জিতিয়ে হয়েছেন নায়ক। রোনালদোর করা শেষ মুহূর্তের গোলে আইসল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। এই জয়ে এখন পর্যন্ত ইউরো বাছাইয়ে নিজেদের অপরাজিত থাকার রেকর্ডটি পর্তুগাল অক্ষত রাখল। একই সঙ্গে এবারের বাছাই পর্বে এখন পর্যন্ত নিজেদের জালে কোনো গোল ঢুকতে দেননি পেপে-রুবেন দিয়াজরা। চার ম্যাচে রোনালদোরা গোল করেছেন মোট ১৪টি। চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে জে গ্রুপের শীর্ষে আছে রবার্তো মার্টিনেজের শিষ্যরা।

মঙ্গলবার (২০ জুন) আইসল্যান্ডের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণ শুরু করে ব্রুনো ফার্নান্দেজ-রাফায়েল লিয়াওরা। প্রথম ১৫ মিনিতেই পর্তুগাল ৫-এর অধিক কর্নার আদায় করে নেয়। তবে আইসল্যান্ডের জালে বল ঢোকাতে পারেনি রবার্তো মার্টিনেজের শিষ্যরা।

এর মধ্যেই বল দখলে পিছিয়ে থেকেও পাল্টা আক্রমণে পর্তুগালের জালে গোল ঢোকানোর চেষ্টা করতে থাকে আইসল্যান্ড।

২৪ মিনিটে দারুণ একটি সুযোগও পায় স্বাগতিকরা। তবে গোল করতে ব্যর্থ হন মিডফিল্ডার পলসন। প্রথমার্ধে তেমন কিছু আর হয়নি।

দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটে বল জালে ঢোকান পর্তুগিজ অধিনায়ক, তবে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। ৮০ মিনিটে গনসালো ইনাসিওকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন আইসল্যান্ডের মিডফিল্ডার ভিলাম। এর ফলে শেষ ১০ মিনিট পর্তুগালের প্রতিপক্ষ হয় ১০ জনের।

ম্যাচের অতিরিক্ত সময় শুরু হওয়ার এক মিনিট আগে কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যায় পর্তুগাল। ইনাসিওর হেডে বাড়ানো বল থেকে ডান পায়ের জোরালো শটে বল জালে পাঠান সিআরসেভেন। প্রথমে তা বাতিল করলেও রেফারি পরে ভিএআর দেখে গোলের বাঁশি বাজান।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ ও গোলের রেকর্ড আগে থেকেই রোনালদোর ছিল। এবার তা আরও বাড়িয়ে নিলেন তিনি; ২০০ ম্যাচে তার গোল হলো ১২৩টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১২

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৩

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৪

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৬

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৭

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৮

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৯

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

২০
X