স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম ক্লাব বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র

২০২২ ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদ। ছবি: সংগৃহীত
২০২২ ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদ। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল অঙ্গনে যেন বসন্তের বাতাস বইছে। ২০২৪ সালের কোপা আমেরিকার আয়োজক তারা। এমনকি ২০২৬ সালে মেক্সিকো ও কানাডার সঙ্গে যৌথভাবে আয়োজন করবে বিশ্বকাপ ফুটবল। এর আগে আরও একটি বড় টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়েছে তারা।

২০২৫ সালে ৩২ দল নিয়ে অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। এই টুর্নামেন্টেরও আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। ২০০০ সাল থেকে শুরু হয় ফিফা ক্লাব বিশ্বকাপ। এই আসরে অংশ নেবে সাতটি দল। অয়োজক দেশের চ্যাম্পিয়ন ক্লাবের সঙ্গে যোগ দেয় ছয় মহাদেশের চ্যাম্পিয়ন দল।

তবে বৈশ্বিক পর্যায়ে সাফল্য না পাওয়ায় দলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

অংশ নেওয়া ৩২ দলের মধ্যে সর্বোচ্চ ১২টি ক্লাব আসবে ইউরোপ থেকে। এ ছাড়া লাতিন আমেরিকার ৬টি, আফ্রিকা, এশিয়া ও কনকাকাফ থেকে আসবে ৪টি করে ক্লাব। এ ছাড়া ওশেনিয়া ও স্বাগতিক দেশের চ্যাম্পিয়ন ক্লাব অংশ নেবে এই টুর্নামেন্টে।

২০২১ থেকে ২০২৪ সালের মহাদেশীয় চ্যাম্পিয়নরা ৩২ দলের ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। এ ছাড়া বাকি দলগুলো ২০২৪ সালের মহাদেশীয় প্রতিযোগিতা ও র্যাঙ্কিংয়ের ওপর নির্ভর করে সুযোগ পাবে ক্লাব বিশ্বকাপে।

এক বিবৃতিতে ফিফা জানায়, ‘২০২৫ সাল থেকে শুরু হবে ৩২ দলের পুরুষ ক্লাবগুলোর শীর্ষ প্রতিযোগিতাটি। প্রয়োজনীয় অবকাঠামোগত অবস্থা ও স্থানীয় বিশাল স্বার্থের কথা মাথায় রেখে ক্লাব বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রকে আদর্শ আয়োজক মনে হচ্ছে।’

আয়োজক দেশ নির্ধারিত করলেও এখনো প্রতিযোগিতার সময়সূচি চূড়ান্ত করতে পারেনি ফিফা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X