স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সামনে সেমির হাতছানি 

ভুটানের বিপক্ষে সেমিতে যাওয়ার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনে বাংলাদেশ । ছবি : সংগৃহীত
ভুটানের বিপক্ষে সেমিতে যাওয়ার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনে বাংলাদেশ । ছবি : সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল খেলতে হলে বাংলাদেশের সমীকরণটা একদমই সহজ—জিতলেই সেমিফাইনাল। হার কিংবা ড্র যথেষ্ট হতে পারে তবে সেক্ষেত্রে লেবানন-মালদ্বীপ ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। এ কারনে সাফ চ্যাম্পিয়নশিপ ‘বি’ গ্রুপের লড়াইয়ে সমীকরণের জটিলতায় যেতে চায় না বাংলাদেশ। ভুটানকে হারিয়ে সরাসরি সেমিফাইনালে নাম লেখাতে চায় হাভিয়ের ক্যাবরেরার শিবির।

আজ (২৮ জুন) বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৮ টায় শুরু হবে এ ম্যাচ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

২০০৯ সালে সাফ চ্যাম্পিয়নশিপে সর্বশেষ সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। মাঝে হয়ে যাওয়া পাঁচ আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে জামাল ভূঁইয়ার দল। ২০১৮ সালের ঘরের মাঠেও গ্রুপ পর্বের বাঁধা টপকাতে পারেনি লাল-সবুজ বাহিনী।

এবারের আসরে কুয়েত ও লেবাননের অন্তর্ভুক্তির কারণে কঠিন হয়ে গেছে । প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে ইতিবাচক ফুটবল খেললেও ফল পাওয়া যায়নি, হারতে হয়েছে ২-০ গোলে। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে প্রথমে গোল হজমের পর আরও একবার গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা জাগে। উজ্জীবিত ফুটবল খেলে সে শঙ্কা উড়িয়ে দেয় ২০০৩ সালের চ্যাম্পিয়নরা। আজ মালদ্বীপ ম্যাচ থেকে উজ্জীবনি শক্তি খুঁজছে বাংলাদেশ দল।

‘লেবাননের বিপক্ষে আমরা প্রথম ম্যাচে ভালো খেলেছি। আপনারাও দেখেছেন খেলার ধরন আগের চেয়ে বদলেছে। মালদ্বীপের বিপক্ষে আমরা আক্রমণাত্মক খেলেছি। তিন গোল পেয়েছি, এটা আমাদের শেষ ম্যাচে কাজে দেবে’—ভুটান ম্যাচ প্রসঙ্গে বলছিলেন ফরোয়ার্ড রাকিব হোসেন।

সব প্রতিযোগিতায় ভুটানের বিপক্ষে ১৩ ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয়ের পাল্লা বাংলাদেশের দিকেই ঝুঁকে আছে—১০ ম্যাচ জিতেছে লাল-সবুজরা। একমাত্র হার ২০১৬ সালে এশিয়ান কাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচে। থিম্পুর সে ম্যাচে হার ৩-১ গোলে। ২০০৮ ও ২০১৬ সালে বাকি দুই ম্যাচ ছিল অমীমাংসিত। দুই দেশ সর্বশেষ মুখোমুখি হয়েছে ২০১৯ সালে প্রীতি ম্যাচ সিরিজে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুটি ফিফা প্রীতি ৪-১ ও ২-০ গোলে জিতেছিল বাংলাদেশ। দুই ম্যাচে ৬ গোল করা পাঁচ ফুটবলারের মধ্যে এবারের স্কোয়াডে আছেন রবিউল হাসান।

ম্যাচের আগে উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম বলেছেন, ‘মালদ্বীপ ম্যাচের আগে কোচ বেশ সিরিয়াস ছিলেন, সেমিফাইনালে নাম লেখাতে উদগ্রীব ছিলেন। ম্যাচ জয়ের পর সবার মধ্যে স্বস্তি ফিরেছে। এখনো আমরা সিরিয়াস, কারণ এখনো কোনোকিছু অর্জিত হয়নি। লক্ষ্য অর্জনের জন্য ভুটানের বিপক্ষে জয় প্রয়োজন। আমাদের পুরো ফোকাস এ ম্যাচের দিকে।’

‘বি’ গ্রুপে আজ প্রথম ম্যাচে লেবানন-মালদ্বীপ মুখোমুখি হবে। এ ম্যাচের পর বাংলাদেশের সমীকরণ আরও পরিষ্কার হবে। ম্যাচে মালদ্বীপ হেরে গেলে ভুটানের সঙ্গে ড্র করলেই শেষ চারের টিকিট পাবে লাল-সবুজরা। ম্যাচে মালদ্বীপ জিতলে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প থাকবে না। শুধু জিতলেই হবে না, বাড়িয়ে নিতে হবে গোল গড়ও। লেবাননের বিপক্ষে মালদ্বীপ জিতলে, ভুটানের বিপক্ষে বাংলাদেশ জিতলে—তিন দেশের সংগ্রহ সমান, ৬ পয়েন্ট করে হবে। সে ক্ষেত্রে গোল গড়ই হবে ভাগ্য নির্ধারক। ভাগ্যটা অন্যের হাতে না রাখার একটাই পথ—ভুটানের বিপক্ষে জয়। আজ বাংলাদেশ এ জন্যই ঝাঁপাবে। প্রায় ১৪ বছর পর সেমিফাইনালে নাম লেখাতে পারবে তো বাংলাদেশ!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X