ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৩, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

নারী ফুটবলারদের ঈদ কাটল বাফুফে ভবনে

ফুটবলের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সাথেই ঈদ কাটালেন নারী ফুটবলাররা। ছবি : সংগৃহীত
ফুটবলের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সাথেই ঈদ কাটালেন নারী ফুটবলাররা। ছবি : সংগৃহীত

দেশের প্রতি দায়িত্ববোধের কারণে প্রায় সময়ই পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয় না ক্রীড়াবিদদের। সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতের বেঙ্গালুরুতে ঈদ করেছে বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দল। আর নারী ফুটবলাররা ঈদ করলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে। জুলাইয়ে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ থাকায় নারী ফুটবলারদের ঈদের ছুটিতে পাঠানো হয়নি।

যদিও নারী ফুটবলারদের ঈদের দিন অনুশীলন ও ক্যাম্প করা নতুন কিছু নয়। গত ছয়-সাত বছরে অনেক ঈদ বাফুফে ভবনে কেটেছে নারী ফুটবলারদের। আজ বৃহস্পতিবার অবশ্য তাদের অনুশীলন ছিল না৷

নারী ফুটবলাররা ঈদের সময় ক্যাম্পে থাকলে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ঈদের দিন তাদের সঙ্গে সময় কাটান। কিরণ থাকাবস্থায় অনুপস্থিত ছিলেন নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও জাপানি বংশোদ্ভূত ফুটবলার সুমাইয়া। সাবিনা দুপুরে গিয়েছিলেন খালার বাসায়। রাতেই অবশ্য ক্যাম্পে ফেরার কথা দলের অধিনায়কের। আর সুমাইয়া ছিলেন ঢাকায় নিজের বাসায়।

সম্প্রতি বাফুফে নারী ফুটবল নিয়ে নানা সমালোচনার মধ্যে আছে। তবে আসন্ন জুলাই উইন্ডোতে সাবিনাদের মাঠে ফেরানোর চেষ্টা করছে বাফুফে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১০

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১১

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১২

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৩

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৪

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৫

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৬

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৭

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৮

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৯

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

২০
X