স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৩, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

টাকার জন্যই সৌদিতে সেনেগালের তারকা ফুটবলার

সেনেগালের তারকা ডিফেন্ডার কালিদু কুলিবালি। ছবি : সংগৃহীত
সেনেগালের তারকা ডিফেন্ডার কালিদু কুলিবালি। ছবি : সংগৃহীত

সৌদি প্রো লিগের অর্থের ঝনঝনানিতে ইউরোপ ছেড়ে সৌদির ক্লাবগুলোতে যোগ দিচ্ছেন নামকরা সব ফুটবলাররা। ইউরোপ মাতিয়ে এ বছর মধ্যপ্রাচ্যের লিগে পাড়ি জমিয়েছেন করিম বেনজেমা, এনগোলা কন্তে, হাকিম জিয়েচ, রুবেন নেভেসের মতো তারকা ফুটবলাররা। তাদের দেখানো পথ অনুসরণ করে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন সেনেগালের তারকা ডিফেন্ডার কালিদু কুলিবালি।

লিওনেল মেসিকে বার্ষিক ৪০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েও দলে ভেড়াতে পারেনি আল হিলাল। তবে শেষ পর্যন্ত সেনেগালের তারকা ডিফেন্ডার কালিদু কুলিবালিকে দলে নিয়েছে ক্লাবটি। মূলত আর্থিক কারণে প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি ছেড়ে প্রো লিগের ক্লাবটিতে যোগ দিয়েছেন সাবেক নাপোলি ডিফেন্ডার।

ইউরোপের নামকরা ক্লাব থেকে নামকরা খেলোয়াড়রা সৌদিতে আসছে। মূলত অর্থের কারণেই ইউরোপ ছেড়ে সৌদির অখ্যাত ক্লাবগুলোতে আসছে ফুটবলাররা। সৌদি আসার বিভিন্ন কারণ উল্লেখ করলেও প্রথমবারের মতো টাকার জন্য চেলসি থেকে আল হিলালে যোগ দেওয়ার কথা স্বীকার করেন কুলিবালি। সেনেগালিজ তারকা স্পষ্ট করে জানান, তার সৌদিতে আসার অন্যতম কারণ হচ্ছে অর্থ।

এই ডিফেন্ডার বলেন, ‘আমি অস্বীকার করতে পারি না টাকার জন্য সৌদিতে আসিনি। এখানে আসায় আমার পরিবারকে ভালোভাবে বাঁচতে সাহায্য করতে পারব। ইতোমধ্যে আমার বাবা-মায়ের গ্রামে একটি ক্লিনিক তৈরি শুরু করেছি। তরুণদের সাহায্য করার জন্য আমার অনেক প্রকল্প রয়েছে।’

কুলিবালি অর্থ ছাড়াও ধর্মের কারণে সৌদিতে এসেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি একজন মুসলিম ফুটবলার। তা ছাড়া আমি এবং আমার পরিবারের জন্য একটি আদর্শ দেশে পৌঁছেছি।’

তিনি উল্লেখ করে বলেন, ‘আমি বেঞ্চে বসে থাকতে পছন্দ করি না। আমি সেখানেই যেতে পছন্দ করি যেখানে আমি খেলতে পারব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X