স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

চেলসি ছাড়লেন দুই তারকা

একসাথে চেলসি ছাড়ছেন হাভার্টজ ও মাউন্ট। ছবি : সংগৃহীত
একসাথে চেলসি ছাড়ছেন হাভার্টজ ও মাউন্ট। ছবি : সংগৃহীত

২০২২-২৩ মৌসুমটা ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসির জন্য ছিল দুঃস্বপ্নের মতো। ব্লুজরা লিগের ইতিহাসে প্রথমবারের মতো মৌসুম শেষ করেছে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে থেকে। এক সময় তো শঙ্কা জেগেছিল অবনমনের। তাই তো আসছে দলবদলের মৌসুমে ক্লাবটির বেশিরভাগ ফুটবলারই অন্য ক্লাবে পাড়ি দিচ্ছেন।

এনগোলো কন্তে, এডুয়ার্ডো মেন্ডি ও কুলিবালির পর সেই তালিকায় নাম লেখালেন ম্যাসন মাউন্ট ও কাই হাভার্টজ। ব্লুজদের ছেড়ে মাউন্ট যোগ দিচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। আর হাভার্টজ ইতিমধ্যে যোগ দিয়েছেন চেলসির নগর প্রতিদ্বন্দ্বী আর্সেনালে।

চেলসিতে চ্যাম্পিয়ন্স লিগসহ আরও কিছু সাফল্যের দেখা পেয়েছেন কাই হাভার্টজ। তবে নিজেকে মেলে ধরতে পারেননি ওভাবে। এবার ক্যারিয়ারের নতুন অধ্যায়ে ছাড়িয়ে যেতে চান আগের সাফল্যকে। আর্সেনালে যোগ দিয়ে রোমাঞ্চিত এই জার্মান ফরোয়ার্ড তার নতুন ক্লাবের হয়ে নিজেকে রাঙাতে চান আরও অনেক সাফল্যে।

আর্সেনাল বুধবার তাদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে জানায়, চেলসি থেকে ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে নিয়েছে তারা। চুক্তির আর্থিক দিকগুলো বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, হাভার্টজে পেতে সাড়ে ৬ কোটি পাউন্ড লেগেছে আর্সেনালের। সঙ্গে অন্যান্য সংযুক্তি আছে আরও ৫০ লাখ পাউন্ড।

চেলসির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪০টির মতো ম্যাচ খেলেছেন হাভার্টজ, গোল করেছেন ৩০টি। চেলসির হয়ে জিতেছেন ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগ। ওই বছর ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপেও চেলসির শিরোপা জয়ের অংশ ছিলেন তিনি।

অন্যদিকে মাউন্ট এখনো আনুষ্ঠানিকভাবে রেড ডেভিলদের হননি। তবে বিবিসি, ডেইলি মিরর, ইএসপিএন, দ্য অ্যাথলেটিকসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, মাউন্টের চুক্তির ব্যাপারে সম্মত হয়েছে দুই ক্লাব। ২০২৮ সাল পর্যন্ত রেড ডেভিলসদের সঙ্গে থাকবেন তিনি। তার দাম ধরা হয়েছে ৬ কোটি পাউন্ড। এর মধ্যে ৫ কোটি ৫০ লাখ পাউন্ড চুক্তির সময়েই দিতে হবে। পরবর্তী সময়ে যোগ হবে বাকি ৫০ লাখ।

চলতি সপ্তাহেই ইউনাইটেডের মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাবেন মাউন্ট। এরপরই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।

মাউন্টের পেশাগত ক্যারিয়ার শুরু হয় চেলসিতেই। মাত্র ৬ বছর বয়সে ক্লাবটির একাডেমিতে যোগ দেন তিনি। মূল দলে তিনি সুযোগ পান ২০১৭ সালে। চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ১৯৫ ম্যাচে ৩৩টি গোল ও ৩৭টি অ্যাসিস্ট আছে তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১০

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১১

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১২

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৩

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৪

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৫

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৬

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৭

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৮

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৯

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

২০
X