স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মেসিদের জার্সির দাম প্রায় ৮ হাজার টাকা!

ইন্টার মায়ামির ক্যাপ্টেন আমেরিকা ঢাল সম্বলিত নতুন জার্সি । ছবি : সংগৃহীত
ইন্টার মায়ামির ক্যাপ্টেন আমেরিকা ঢাল সম্বলিত নতুন জার্সি । ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি পিএসজির সঙ্গে দুই বছরের সম্পর্ক শেষ করে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। নতুন ক্লাবে মেসির জার্সি নম্বর কত হবে, কেমন হবে তার ডিজাইন, এই নিয়ে সমর্থকদের আগ্রহ আকাশচুম্বী। ফুটবল অনুরাগীদের কৌতূহল মেটালেন ইন্টার মায়ামির ক্লাব কর্তৃপক্ষ।

মারভাল সিরিজের মুভি ‘ক্যাপ্টেন আমেরিকা’র ঢাল সংবলিত অনুশীলন জার্সি উন্মোচন করেছে ক্লাবটি। যুক্তরাষ্ট্রে কাতার বিশ্বকাপজয়ী মেসির অভিষেক হতে পারে ২১ জুলাই। লিগ কাপের ম্যাচে মেক্সিকোর ক্লাব আর আজুলের বিপক্ষে খেলবেন ক্ষুদে জাদুকর।

বিশ্বসেরা মেসির আগমনের পর ঢেলে সাজানো হচ্ছে ইন্টার মায়ামিকে। সাবেক কোচ জিরাড্রো মার্টিনো, যিনি টাটা মার্টিনো নামে বেশি পরিচিত। এ ছাড়া বার্সেলোনায় দীর্ঘদিনের সতীর্থ সার্জিও বুসক্টেসকে ঘরে ভিড়িয়েছে মার্কিন ক্লাবটি।

কিছুদিন আগে ম্যাচ জার্সি উন্মোচন করে মায়ামি। এবার নতুন অনুশীলন জার্সি উন্মোচন করেছে ক্লাব কর্তৃপক্ষ। বিশেষ এই জার্সির নকশা করা হয়েছে মারভাল সিরিজের সুপার হিরো ক্যাপ্টেন আমেরিকার ঢালের আদলে।

বিশ্বের নামকরা ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস ও ব্র্যান্ড মারভালের সঙ্গে সম্প্রতি চুক্তি করেছে মেজর লিগ সকার কর্তৃপক্ষ। কাল্পনিক চরিত্র ক্যাপ্টেন আমেরিকাকে নিয়ে বইটি প্রকাশ করেছিল মারভাল।

ইন্টার মায়ামি ছাড়াও এমএলএসের আরও পাঁচটি ক্লাব আগামী মৌসুমে এই জার্সি পরে অনুশীলন করবে। ক্লাবগুলো হলো লস অ্যাঞ্জেলেস, ডালাস, নিউইয়র্ক রেড বুল, শার্লোট ও অস্টিন। মেসিদের অনুশীলনের জার্সি কিনতে গুনতে হবে ৭০ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৭,৫৭৩ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X