মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

আগে গোল করা দল জিতেছে ৭৫ ভাগ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ছবি : সংগৃহীত
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ছবি : সংগৃহীত

সদ্য শেষ হওয়া মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে ম্যানচেস্টার সিটির। ইংলিশ প্রিমিয়ার লিগ, লিগ কাপের পর জিতেছে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। ফলে প্রথমবারের মতো ট্রেবল জয়ের উৎসবে মাতে সিটিজেনরা।

তবে উয়েফার কৌশল ও পরিসংখ্যানগত উন্নয়ন বিভাগ অন্য একটি তথ্য সামনে এনেছে। ২০২২-২৩ মৌসুমে প্রথমে গোল করা দল শতকরা ৭৫ ভাগ ম্যাচেই জয়লাভ করেছে। এ ছাড়া ড্র করার ঘটনা ঘটেছে আরও বেশি সংখ্যক ম্যাচে।

প্রথমবার ইউরোপ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ম্যানচেস্টার সিটি। সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিটিজেন। এর আগে ২০২১ সালে চেলসির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ছিল পেপ গার্দিওলার শিষ্যদের।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্ব থেকে ফাইনাল পর্যন্ত প্রত্যেক ম্যাচে প্রযুক্তিগত পর্যবেক্ষক ও পারফরম্যান্স বিশ্লেষক রেখেছিল উয়েফা। মোট ২৬ জনকে নিয়োগ দিয়েছিল ইউরোপের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এবারসহ টানা ২৪ মৌসুম প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

উয়েফা বিবৃতিতে জানায়, গ্রুপপর্বের প্রত্যেক ম্যাচে একাধিক এবং নকআউট পর্ব থেকে একজন করে পর্যবেক্ষক ছিল। গত মৌসুমে ১২৫ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। অন্তত একটি গোল হয়েছে এমন ম্যাচের সংখ্যা ১১৭। অর্থাৎ ৯৩.৬০ ভাগ ম্যাচেই ন্যূনতম এক গোল করেছিল দুদল। ১২৫ ম্যাচের মধ্যে ৮৮ ম্যাচে আগে গোল করা দল জিতেছে। শতকরার হিসেবে যা ৭৫.২১ ভাগ। এ ছাড়া প্রথম গোল গোল করে ড্র বা হার এড়িয়েছে ৯০ শতাংশ দল।

উয়েফার প্রযুক্তিগত পর্যবেক্ষক ও পারফরম্যান্স বিশ্লেষক প্যাকি বোনারের মতে, গত মৌসুমে ম্যাচের প্রথম গোল দলকে আত্মবিশ্বাসী করে তুলেছে। খেলোয়াড়রা চাপমুক্ত ও নির্ভার থেকে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পেরেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X