মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

বার্সার কাছ থেকে এখনো টাকা পাচ্ছেন মেসি 

লিওনেল মেসি এখনো অর্থ পাচ্ছেন বার্সার কাছে। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি এখনো অর্থ পাচ্ছেন বার্সার কাছে। ছবি : সংগৃহীত

লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার দুই দশকের সম্পর্ক শেষ হয়েছে ২০২১ সালে। কিন্তু স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্যমতে, বার্সার কাছ থেকে এখনও পারিশ্রমিক পাচ্ছেন আর্জেন্টাইন তারকা।

বার্সা ছেড়ে দুই বছরের প্যারিস অধ্যায় শেষ করে আর্জেন্টাইন এই বিশ্বকাপজয়ী তারকা এখন মায়ামির বাসিন্দা। যদিও এই মৌসুমে কথা উঠেছিল পুরোনো ক্লাবে ফেরত যাওয়ার, তবে আর্জেন্টিনার অধিনায়ক বেছে নিয়েছেন নতুন অভিজ্ঞতাকে।

বার্সা এখন তাই বিশ্বকাপজয়ী আর্জেন্টাইনের কাছে সোনালি অতীত। কিন্তু সেই ‘সোনালি অতীত’–এর স্মৃতি বহন করা ক্লাবের সঙ্গে মেসির বন্ধন এখনো ছিন্ন হয়নি। তবে এখানে বন্ধনটা আর্থিক।

লা লিগার আর্থিক নিয়মের কারণে মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেনি বার্সা। তাই ২০২১ সালে অশ্রুসিক্ত চোখে ক্লাব ছাড়তে হয় মেসিকে। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের মতে, তখনো বার্সার কাছ থেকে ৫২ মিলিয়ন ইউরো পাওনা ছিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। যা প্রদান করা হবে ধাপে ধাপে।

স্পেনের সংবাদমাধ্যম ‘লা ভ্যানগার্দিয়া’কে একটি সাক্ষাৎকার দিয়েছেন বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা। সেই সাক্ষাৎকারে মেসির প্রতি ঋণী থাকার কথা স্বীকার করে লাপোর্তা বলেন, ‘আমরা এখনো মেসিকে পারিশ্রমিক দিচ্ছি, যা ২০২৫ সাল পর্যন্ত চলবে। তার সঙ্গে আগের বোর্ড এমন চুক্তি করেছিল।’

লাপোর্তা মেসির ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার ব্যাপারেও ইতিবাচক কথা বলেন। মায়ামিতে যোগ দেওয়ার এক মাস আগে থেকেই এ বিষয়ে জানত বার্সেলোনা। তিনি আরও জানিয়েছেন, লিওনেল মেসি সৌদি আরব কিংবা বার্সেলোনায় যোগ দিচ্ছেন না, এটা আগেই জানত বার্সা।

মেসির প্রসঙ্গে লাপোর্তা আরো বলেন, ‘আমরা মেসির বাবা হোর্হের সঙ্গে মেসির বিষয়ে কথা বলেছিলাম। তিনি আমাকে বলেছিলেন, লিও প্যারিসে খুব কঠিন সময় পার করছে এবং চাপমুক্ত থাকতে চায়। বার্সাতে ফিরে এলে সে একইভাবে চাপের সম্মুখীন হতো। সুতরাং আমরা তার সিদ্ধান্তকে মেনে নিয়েছি।’

আগামী বছর ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে বার্সা। তখন মেসিকে বড় ধরনের সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন লাপোর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X