স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ১১:৪৬ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

টানটান উত্তেজনায় সাফের শিরোপা জিতল ভারত

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পর ভারতীয় ফুটবল দলের জয় উদযাপন। ছবি : সংগৃহীত
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পর ভারতীয় ফুটবল দলের জয় উদযাপন। ছবি : সংগৃহীত

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ভারত। ফাইনালে কুয়েতকে হারালেন সুনীল ছেত্রীরা। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়, তারপর টাইব্রেকার এবং শেষে সাডেন ডেথে পাওয়া গেল ফাইনালের ফল। আর এর নায়ক ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিংহ সান্ধু। টাইব্রেকারের প্রথম এবং সাডেন ডেথের প্রথম শট বাঁচিয়েছেন তিনি।

টাইব্রেকারে ভারতের হয়ে গোল করেন সুনীল, সন্দেশ ঝিঙ্ঘন, লালিয়ানজুয়ালা ছাঙতে এবং শুভাশিস বোস। সাডেন ডেথে ভারতের গোলদাতা মহেশ সিংহ। এর আগে কুয়েতের প্রথম শট গুরপ্রীত আটকে দিলেও টাইব্রেকারের চতুর্থ শটটি নিতে গিয়ে দলকে চাপে ফেলে দেন উদান্ত সিংহ। বারের ওপর দিয়ে তার শট চলে যাওয়ায় সমতায় ফেরার সুযোগ পায় কুয়েত। ৪-৪ গোলে শেষ হয় টাইব্রেকার। সাডেন ডেথের প্রথম শটে মহেশ ভারতকে এগিয়ে দেওয়ার পর গুরপ্রীত কুয়েতের প্রথম শট রুখে দিয়ে চ্যাম্পিয়ন করেন দলকে।

এর আগে প্রথমার্ধের ১৫ মিনিটে গোল করেন কুয়েতের আলখালদি। ৩৮ মিনিটে ছাঙতের গোলে সমতায় ফেরে ভারত। ১-১ গোলেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বেশ সতর্ক থাকে দুই দল। ৪৮ মিনিটে ভারতের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন কুয়েতের গোলরক্ষক। ৫২ মিনিটে সুনীলকে লক্ষ্য করে সাহাল কুয়েতের বক্সে বল বাড়ালেও অধিনায়ক নাগাল পাননি। আক্রমণ ছিল ভারতীয় দলেরই বেশি। ফলে চাপে পড়ে কুয়েতের রক্ষণভাগ।

তবে দ্বিতীয়ার্ধে কোনো দলই গোল করতে পারেনি। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েও কোনো দলই গোল করতে পারেনি। তারপর টাইব্রেকার এবং শেষে সাডেন ডেথের ফলে শিরোপা ঘরে তোলে ভারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১০

১১ রানে হারল বাংলাদেশ

১১

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১২

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৩

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৪

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৫

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৬

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

১৭

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

১৮

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

১৯

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

২০
X