মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০৪:৫৩ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

নারী বিশ্বকাপে নিউজিল্যান্ডের শুভসূচনা

একমাত্র গোলের পর হ্যানা উইলকিনসনের উল্লাস। ছবি : সংগৃহীত
একমাত্র গোলের পর হ্যানা উইলকিনসনের উল্লাস। ছবি : সংগৃহীত

মেয়েদের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের শহর অকল্যান্ডে বন্ধুকধারীর গুলিতে ভোরে দুজন নিহত হন। ফলে সময়মতো ম্যাচ শুরু হওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। কিন্তু নির্ধারিত সময়েই ম্যাচ মাঠে গড়ায়। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন নরওয়েকে হারিয়ে উদ্বোধনী ম্যাচে জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড।

বৃহস্পতিবার নিউজিল্যান্ডের অকল্যান্ডে ‘এ’ গ্রুপের ম্যাচে হ্যানা উইলকিনসনের একমাত্র গোলে বিশ্বকাপে শুভসূচনা করেছে নিউজিল্যান্ড। এটিই বিশ্ব ফুটবল আসরে তাদের প্রথম জয়। মোট পাঁচবার বিশ্বকাপে অংশগ্রহণ করলেও এবারই প্রথম জয়ের দেখা পেয়েছে দেশটি।

ম্যাচের শুরু থেকেই সাবেক বিশ্বকাপজয়ী নরওয়ের ওপর প্রভাব বিস্তার করে স্বাগতিকরা। আক্রমণে নিউজিল্যান্ডের নারীরা এগিয়ে থাকলেও প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি । দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় কিউইরা। হ্যানা উইলকিনসন ৪৮ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন।

ম্যাচের ৫৮ মিনিটে সমতায় ফেরার সহজতম সুযোগ নষ্ট করেন নরওয়ের এমিলি হ্যাভি। গোলের দেখা না পেয়ে শেষদিকে এলোমেলো খেলা শুরু করে ইউরোপের দেশটি। সেই সুযোগ কাজে লাগিয়ে ৯০ মিনিটে পেনাল্টি পায় তাসমান পাড়ের দেশটি। তবে রিয়া পারসিভাল স্পটকিক থেকে গোল করতে ব্যার্থ হন।

বিশ্বকাপ শুরুর আগে অকল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত হন দুজন। এ ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন দুদলের খেলোয়াড়রা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X