স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৪:১১ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে জয় অধরাই রইল আর্জেন্টিনার

আর্জেন্টিনার বিপক্ষে গোলের পর ইতালির গিরোলির উল্লাস। ছবি : সংগৃহীত
আর্জেন্টিনার বিপক্ষে গোলের পর ইতালির গিরোলির উল্লাস। ছবি : সংগৃহীত

চারবার নারী বিশ্বকাপে অংশ নিয়ে এখনো জয়ের দেখা পায়নি আর্জেন্টিনা। পুরুষ বিশ্বকাপে তিনবার শিরোপা জিতলেও নারীদের বৈশ্বিক এই আসরে আর্জেন্টাইনদের অবস্থা একদমই নাজুক। ইতালির বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হার দিয়ে বিশ্বকাপ শুরু মেসির দেশের নারীদের।

সোমবার (২৪ জুলাই) অকল্যান্ডের ইডেন পার্কে গ্রুপ ‘জি’র ম্যাচটিতে ০-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। আগের তিন বিশ্বকাপে জয় না পাওয়া আলবিসেলেস্তে নারীরা এবারও জয়ের দেখা পেল না।

প্রথমার্ধে সারাক্ষণ ইতালির আক্রমণভাগ আর্জেন্টিনার রক্ষণে ঝড় তোলে। অবশ্য দুবার গোলের দেখা পায় ইতালি। তবে অফসাইডের কারণে আরিয়ানা কারুসো এবং ভ্যালেন্তিনা জিয়াসিনতির গোল দুটি বাতিল করেন রেফারি।

গোলশূন্য থেকে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসে আর্জেন্টিনা। ৪৮ আর্জেন্টিনার ইলিয়ানা স্ট্যাবিলের ফ্রি-কিক ফিরিয়ে দেন ইতালিয়ান গোলকিপার ফ্রেন্সেসকা দুরান্তে। কয়েকবার আক্রমণ করলেও গোল আদায় করতে পারেনি কোনো দল। তবে ৮৭ মিনিটে বদলি হিসেবে নামা স্ট্রাইকার ক্রিস্টিয়ানা গিরেলির হেড ফেরাতে পারেনি আজেন্টিনার গোলকিপার। ফলে বিশ্বকাপে এখনো আজেন্টিনার নারীদের জয়ের দেখা অধরাই রয়ে গেল।

আগামী ২৮ জুলাই ভোর ছয়টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১০

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১১

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১২

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৩

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৪

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৫

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৬

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৭

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৮

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৯

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

২০
X