স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৮:৪৬ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ
নারী ফুটবল বিশ্বকাপ

পানামাকে গোল বন্যায় ভাসাল ব্রাজিল

বিশ্বকাপ অভিষেকে হ্যাটট্রিক করেন ব্রাজিলিয়ান আরি বোর্হেস। ছবি : সংগৃহীত
বিশ্বকাপ অভিষেকে হ্যাটট্রিক করেন ব্রাজিলিয়ান আরি বোর্হেস। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে ব্রাজিল পুরুষ দল। তবে ২০০৭ সালে ফাইনালে গিয়েও হেরে বিদায় নিয়েছিল সেলেসাও মেয়েরা। ফিফা নবম নারী ফুটবল আসরে সেই আক্ষেপ ঘুচানোর মিশনে প্রথমবার বিশ্বকাপে সুযোগ পাওয়া পানামাকে ৪-০ গোলের বন্যায় ভাসিয়েছে ব্রাজিলের মেয়েরা।

সোমবার (২৪ জুলাই) অস্ট্রেলিয়ার হিন্ডমার্শ স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বড় জয় তুলে নিয়েছে ব্রাজিল। আরি বোর্হেসের হ্যাটট্রিক ও বিয়া জানেরাত্তোর গোলে পানামার জালে চার গোল দিয়েছে সেলেসাওরা।

প্রথম থেকেই পানামাকে চাপে রাখে ব্রাজিল। ১৯ মিনিটের মধ্যে এগিয়ে যায় সেলেসাওরা। দেবিনহার ক্রসে হেডে গোল করেন বিশ্বকাপে প্রথম খেলতে নামা বোর্হেস। গোলের পর ২৩ বর্ষী মিডফিল্ডার আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন। বিরতির আগে ৩৯ মিনিটে আবারও গোলের দেখা পান আরি বোর্হেস। বিশ্বকাপ অভিষেকেই ৭০ মিনিটে হ্যাটট্রিক পেয়ে যান ব্রাজিল গোল মেশিন।

বিশ্বকাপে ব্রাজিলের চতুর্থ হ্যাটট্রিক হলেও বোর্হেসের আগে অভিষেকে ৩ গোলের কৃত্বিত নেই কোনো ব্রাজিলিয়ান নারীর। বোর্হেসের হ্যাটট্রিকের আগে ৪৮ মিনিটে ব্যাকহিল ফ্লিকে ব্রাজিলকে ৩-০ তে লিড এনে দেন বিয়া জানেরাত্তো। বাকি সময়ে পানামা রক্ষণে বারবার আক্রমণ তুলেও আর গোল আদায় করতে পারেনি সেলেসাওরা।

পানামাকে হারিয়ে গ্রুপ ‘এফ’-এ পয়েন্ট তালিকার শীর্ষে আছে ব্রাজিল। গতকাল গ্রুপের প্রথম ম্যাচে শক্তিশালী ফ্রান্স গোলশূন্য ড্র করে ক্যারিবিয়ান দেশ জ্যামাইকার বিপক্ষে। আগামী শনিবার শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ব্রাজিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১০

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১১

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১২

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৩

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৪

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৫

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৬

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৭

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৮

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৯

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

২০
X