ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

তাইওয়ানে তামিমের স্বর্ণজয়

স্বর্ণপদক হাতে তামিম। ছবি : সংগৃহীত
স্বর্ণপদক হাতে তামিম। ছবি : সংগৃহীত

তাইওয়ান ওপেন জাতীয় স্কুল অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ট্রিপল জাম্প ইভেন্টে স্বর্ণপদক জিতলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তামিম হোসেন।

অনূর্ধ্ব-১৯ বিভাগে স্বর্ণ জয়ের পথে বিকেএসপির এ জাম্পার ১৪.৭৭ মিটার অতিক্রম করেছেন। বিকেএসপির ইন্টার প্রথম বর্ষের এ ছাত্র দক্ষিণ এশিয়ান জুনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপেও পদক জিতেছিলেন। সেপ্টেম্বরে ভারতের চেন্নাইয়ে ১৪.৭৪ মিটার লাফিয়ে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। তাইওয়ানের আসরে বিকেএসপি থেকে অংশ নিচ্ছেন ৮ ক্রীড়াবিদ। তাদের সঙ্গে কোচ হিসেবে আছেন ফৌজিয়া হুদা জুঁই এবং শাহাদাত হোসেন।

পরপর দুটি আন্তর্জাতিক আসরে তামিম হোসেনের পদক জয়ে খুশি বিকেএসপির অ্যাথলেটিকস বিভাগের প্রধান ড. মেহেদী হাসান। এ কোচের আশাবাদ দক্ষিণ এশিয়া জুনিয়র অ্যাথলেটিকস এবং তাইওয়ান ওপেন জাতীয় স্কুল চ্যাম্পিয়নশিপ বৈশ্বিক আসরের জড়তা কাটাতে ভূমিকা রাখবে। ড. মেহেদী হাসানের কথায়, ‘আমাদের ছেলেমেয়েরা খুব বেশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলার সুযোগ পান না। চেন্নাইয়ের পর তাইওয়ানে পদক জয়ে তামিম হোসেন জড়তা কাটিয়ে উঠবে বলেই আমার বিশ্বাস। যা আরও বড় মঞ্চে ভালো করার প্রেরণা হতে পারে।’

আসরে মেয়েদের (১০০ মিটার) হার্ডলস, ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট, ট্রিপল জাম্প এবং ৪ গুণিতক ১০০ মিটার রিলে ইভেন্টে অংশগ্রহণ করছেন বিকেএসপির ক্রীড়াবিদরা। ছেলেদের বিভাগে ট্রিপল জাম্প ইভেন্ট ছাড়াও ১০০ ও ৪০০ মিটার স্প্রিন্ট এবং ৪ গুণিতক ১০০ মিটার রিলে ও ৪ গুণিতক ৪০০ মিক্সড রিলে ইভেন্টে অংশগ্রহণ করার কথা। তামিম ইসলামের স্বর্ণজয়ের পর নারীদের ট্রিপল জাম্প ইভেন্টেও পদক জয়ের প্রত্যাশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১০

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১১

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১২

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৩

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১৪

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৫

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৬

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৭

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৮

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৯

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

২০
X