স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১২:২০ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের প্রথম ম্যাচে হারের স্বাদ পেল বাংলাদেশ

মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

হকি এশিয়া কাপ ২০২৫ আসরের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। র‌্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে প্রথম দুই কোয়ার্টারে সমানে সমানে লড়াই করলেও শেষ দুই কোয়ার্টারে পিছিয়ে পড়ে লাল-সবুজরা।

শুক্রবার (২৯ আগস্ট) ভারতের রাজঘিরের বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রথম কোয়ার্টারের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। ‎‎দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে এগিয়ে যায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন আশরাফুল। কিন্তু এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেননি মশিউর রহমানের দল। ২৪ মিনিটে আশ্রান হামসানি গোল করে মালয়েশিয়াকে সমতায় ফেরান। ১-১ সমতায় শেষ হয় দ্বিতীয় কোয়ার্টার।

তৃতীয় কোয়ার্টারে বদলে যায় ম্যাচের দৃশ্যপট। ৩৫ মিনিটে আকিমুল্লাহ আনুয়ারের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে এই কোয়ার্টার শেষ করে মালয়েশিয়া। চতুর্থ কোয়ার্টারে আরও দুটি গোল করে ব্যবধান ৪-১ করে ফেলে মালয়েশিয়া। ৪৮ ও ৫৪ মিনিটে গোল করেন যথাক্রমে আব্দুর রউফ মুহাজির ও সাইদ চোহান।

শনিবার চায়নিজ তাইপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ১ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচ শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X