কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১২:১০ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপ চ্যাট করবেন যেভাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আজকের ডিজিটাল জীবনে হোয়াটসঅ্যাপ এক অবিচ্ছেদ্য যোগাযোগমাধ্যম। অফিসের জরুরি ফাইল পাঠানো হোক বা বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা, হোয়াটসঅ্যাপ ছাড়া যেন দিন শুরুই হয় না আমাদের। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, প্রতিদিন গড়ে প্রায় ১০০ বিলিয়নের বেশি মেসেজ আদান-প্রদান হয় হোয়াটসঅ্যাপে।

তবে যাদের ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ নেই, তারাও এবার পাবেন সরাসরি চ্যাট করার সুযোগ। মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি সম্প্রতি ‘গেস্ট চ্যাট’ নামে একটি নতুন ফিচার আনতে চলেছে। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাদের বন্ধুদের বা পরিচিতদের সঙ্গে অ্যাপ ছাড়াই চ্যাট করতে পারবেন। অর্থাৎ এখন আর অ্যাপ ডাউনলোড বা অ্যাকাউন্ট খোলার ঝামেলা থাকবে না।

এই সুবিধা ব্যবহার করতে হলে যিনি চ্যাট করতে চান, তাকে একটি লিংক পাঠাতে হবে। সেই লিঙ্কের মাধ্যমে ওয়েব ব্রাউজারে সরাসরি চ্যাট শুরু করা যাবে। আরও ভালো খবর হলো, এই চ্যাটেও থাকবে অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন, যা মূল হোয়াটসঅ্যাপ অ্যাপের মতোই চ্যাটের নিরাপত্তা নিশ্চিত করবে। ফলে অ্যাপ ব্যবহার না করলেও ব্যবহারকারীর বার্তা নিরাপদ থাকবে।

তবে কিছু সীমাবদ্ধতাও আছে। লিঙ্কের মাধ্যমে চ্যাট করলে ছবি, ভিডিও, জিফ, ভয়েস বা ভিডিও মেসেজ পাঠানো যাবে না। এ ছাড়া কলিং সুবিধা বা কোনো গ্রুপ চ্যাটও করা যাবে না। শুধুমাত্র টেক্সট মেসেজ পাঠানোই সম্ভব।

ওয়েবিটাইনফোরের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২৫.২২.১৩-এ এই ফিচার যোগের প্রস্তুতি চলছে। আশা করা যাচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে।

সূত্র : সিনেট

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১০

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১১

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১২

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৩

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৫

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৭

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৮

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৯

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

২০
X