স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে ভারতের কাছে নাস্তানাবুদ বাংলাদেশ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘এ’ গ্রুপে উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে কাবাডি বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানিকে উড়িয়ে দিয়েছিল ৫৭-২৭ পয়েন্টে। তৃতীয় ম্যাচে এসে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা—৪৩-১৮ পয়েন্টে হারতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের কাছে।

মিরপুর সোহরাওয়ার্দী স্টেডিয়ামে বুধবার সন্ধ্যায় ২০১২ সালে অনুষ্ঠিত প্রথম নারী বিশ্বকাপ চ্যাম্পিয়নদের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। শারীরিক গড়ন, টেকনিক ও ট্যাকটিকস—সব বিভাগেই এগিয়ে থাকা ভারতের সামনে গোটা ম্যাচেই চাপে ছিল রূপালী আক্তারের দল।

আলো ঝলমলে কোর্টে প্রথম পয়েন্ট তুলে নিয়েছিল ভারত, পরের রেইডে সমতা আনে বাংলাদেশ। লড়াকু ম্যাচের ইঙ্গিত দেওয়া দ্বৈরথ সময়ের সঙ্গে অসম হয়ে যায়—প্রতিষ্ঠিত হয় বর্তমান চ্যাম্পিয়নদের আধিপত্য। ভারত কেন বিশ্বসেরা—রেইড এবং ট্যাকল দুই বিভাগেই প্রমাণ করেন ঋতু নেগি ও সোনালী বিষ্ণু সিঙ্গাতেরা। বৃষ্টি-রূপালিরা রেইড করেও পয়েন্ট ছিনিয়ে আনতে পারেননি, ট্যাকলেও দেখাতে পারেননি মুন্সিয়ানা।

ভারত একের পর এক রেইড করে পয়েন্ট নিতে থাকে। ৬ মিনিটের মধ্যে চম্পা ঠাকুরকে কোর্ট থেকে ছিটকে দিয়ে বাংলাদেশকে অলআউট করে ভারত, স্কোর দাঁড়ায় ১২-৫। রূপালি ও বৃষ্টি মাঝে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন বটে, ততক্ষণে বাংলাদেশ আবারও অল আউট হয়।

প্রথমার্ধে ২৯-৮ পয়েন্টে পিছিয়ে ছিল বাংলাদেশ। বিরতির পরও একই চিত্র—ভারতের আধিপত্য অব্যাহত ছিল। ম্যাচে বাংলাদেশকে তৃতীয়বারের মতো অল আউট করে ৪২-১৫ পয়েন্টে লিড নেয় ভারত। শেষ পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়নরা অনায়াসে ৪৩-১৮ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয়।

আগামী দুই দিন বাংলাদেশের খেলা নেই। ২২ নভেম্বর চতুর্থ ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ থাইল্যান্ড। সে ম্যাচে জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হবে লাল-সবুজদের। ভারত পরের ম্যাচে মুখোমুখি হবে জার্মানির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১০

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১১

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৪

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৫

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৬

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৭

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৮

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৯

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

২০
X