কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৪ এএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৯ এএম
অনলাইন সংস্করণ
এশিয়ান গেমস

ব্রোঞ্জ পদক পেতে বাংলাদেশের লক্ষ্য ৬৫ রান

এশিয়ান গেমসের পুরনো ছবি।
এশিয়ান গেমসের পুরনো ছবি।

এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক নিশ্চিতের ম্যাচে বাংলাদেশের সামনে লক্ষ্য খুব একটা বড় নয়। ২০ ওভারে করতে হবে ৬৫ রান। তবে পিচ এবং কন্ডিশন অনুযায়ী এই রানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। ব্যাট হাতে নিগার সুলতানা জ্যোতিদের জন্য যে কঠিন পরীক্ষা আসছে, তা সহজেই বলা যায়।

চীনের হাংজুতে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান গেমসের নারীদের ক্রিকেটে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগেরদিন টস জিতে বাংলাদেশের ব্যাট করার সিদ্ধান্ত বিস্মিত করেছিল সবাইকে। এবার আর সেই ভুল করলেন না টাইগ্রেস দলপতি।

সিদ্ধান্ত যে ভুল ছিল না তার প্রমাণও দিচ্ছেন বোলাররা। এদিন স্কোরবোর্ডে ১০ রান জমা করতেই তারা খুইয়েছে ৩ উইকেট। বাংলাদেশের পক্ষে মারুফা, সানজিদা এবং নাহিদা প্রত্যেকেই একটি করে উইকেট শিকার করেছেন। নবম ওভারে বল করতে এসেই ১৩ রান করা সাদাফকে ফিরিয়েছেন রাবেয়া খান। ১৮ রানে নেই পাকিস্তানের চার উইকেট।

এরপরেই যেন ঘুরে দাঁড়ানোর মিশন পাকিস্তানি মেয়েদের। নাতালিয়ার সঙ্গে অধিনায়ক নিদা রশিদ করেন ১৮ রানের জুটি। ছোট্ট এই পার্টনারশিপই পাকিস্তানকে আশা দেখাতে শুরু করে। নাতালিয়াকে ১১ রানেই অবশ্য থামান সানজিদা মেঘলা। ৩৬ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান।

এরপর বড় কোনো জুটি না হলেও রান এসেছে নিয়মিত। আলিয়া রিয়াজের ১৮ বলে ১৭, নিদা রশিদের ১৮ বলে ১৪ পাকিস্তানকে ৫০ পেরুতে সাহায্য করে। নবম উইকেট জুটিতে আসে ২০ রান। তাতেই ৬৪ রানে থামে পাকিস্তানের ইনিংস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার যে সিদ্ধান্তে ক্ষুব্ধ ইরান ও মিসর

ফ্রান্সে প্রকাশ্যে মদ্যপানে নিষেধাজ্ঞা

লক্ষ্মীপুরে মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের

মোহাম্মদপুরে অভিযান, আওয়ামী লীগ নেতা ইমরান গ্রেপ্তার

ভিনির গোল বাতিল নিয়ে ফিফায় ব্রাজিলের নালিশ, টানল মেসির উদাহরণ

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার

শাহজালাল মাজারে দানের অর্থ ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন

মাদক প্রতিরোধে ২ পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন 

আনসার-ভিডিপি একাডেমিতে জাতীয় বেসবল টুর্নামেন্টের উদ্বোধন

তীব্র তাপপ্রবাহে স্থগিত প্যারিস প্রাইড মার্চ

১০

এমপি মনিরুলের ক্ষোভ / স্কুলছাত্র গুলি খাবে তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না

১১

গুমের ঘটনায় যত প্রভাবশালীই হোক, কাউকেই ছাড় নয়: মির্জা ফখরুল

১২

চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে: শি জিনপিং

১৩

ইকুয়েডরের জার্মান-বধের নায়ক কে এই আর্জেন্টাইন?

১৪

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অটল থাকবে চীন: শি জিনপিং

১৫

নারীসহ ইউপি চেয়ারম্যান আটক

১৬

মেয়রের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্ক করল চসিক

১৭

ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

১৯

‘মাকে নিয়ে ভাল থাকব, বোনেরা ডাক্তার হবে— সব স্বপ্ন শেষ হয়ে গেল’

২০
X