কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০৭:০০ পিএম
আপডেট : ২০ জুন ২০২৩, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রান্সে অলিম্পিক আয়োজকদের সদর দপ্তরে পুলিশের তল্লাশি

ফ্রান্সে আগামী ২৬ জুলাই থেকে ২০২৪ অলিম্পিক গেমস শুরু হচ্ছে। ছবি : সংগৃহীত
ফ্রান্সে আগামী ২৬ জুলাই থেকে ২০২৪ অলিম্পিক গেমস শুরু হচ্ছে। ছবি : সংগৃহীত

প্যারিস ২০২৪ অলিম্পিক গেমস আয়োজকদের সদর দপ্তরে আজ মঙ্গলবার তল্লাশি চালাচ্ছে ফ্রান্সের পুলিশ। কর্মকর্তারা বলছেন, দুর্নীতির দুটি অভিযোগের তদন্তের অংশ হিসেবে অভিযানটি চালানো হচ্ছে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তদন্তকারীরা আজ মঙ্গলবার ঘোষণা না দিয়েই প্যারিসের সেন্ট-ডেনিসে অলিম্পিক আয়োজক কমিটির প্রধান কার্যালয় এবং প্রকল্প নির্মাণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের কার্যালয়ে পৌঁছান। অভিযানটি গ্রীষ্মকালীন এই গেমসের প্রকল্পবিষয়ক চুক্তির সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে।

প্যারিস ২০২৪ অলিম্পিক গেমস আয়োজক কমিটির এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, ‘তদন্তকারীদের পুরোপুরি সহযোগিতা করছেন তারা।’

২০২৪ অলিম্পিক আগামী ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ছাড়া সেপ্টেম্বরে চলবে প্যারাঅলিম্পিক গেমস। সাম্প্রতিক মাসগুলোতে ফ্রান্সের অলিম্পিক এবং খেলাধুলাবিষয়ক সর্বশেষ পুলিশি অভিযান এটি।

এর আগে গত মে মাসে ফ্রান্সের জাতীয় অলিম্পিক কমিটির সভাপতি ব্রিগিট হেনরিকস পদত্যাগ করেছিলেন। এ নিয়ে ক্রীড়াঙ্গনে আলোড়ন তৈরি হয়। হেনরিকস কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন, তার কোনো কারণ জানানো না হলেও সংগঠনটির মধ্যে তীব্র দ্বন্দ্বের খবর উঠে এসেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১০

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১১

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১২

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৩

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৪

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৫

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৬

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৭

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৮

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৯

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

২০
X