সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের ৩৩ পদক

বার্লিন স্পেশাল অলিম্পিকে পদক জয়ী  বাংলাদেশ দল।
বার্লিন স্পেশাল অলিম্পিকে পদক জয়ী বাংলাদেশ দল।

বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের নিয়ে স্পেশাল অলিম্পিক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ক্রীড়াবিদরা স্পেশাল অলিম্পিকে নিয়মিতই পদক জয় করেন। এবার জার্মানির বার্লিনে ১৭-২৫ জুন অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ মোট ৩৩টি পদক জয় করেছে বাংলাদেশ।

বাংলাদেশি ক্রীড়াবিদরা বার্লিন স্পেশাল অলিম্পিকে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন। তারা ৮টি ডিসিপ্লিন থেকে ২৪টি স্বর্ণ জয়লাভ করেছে। এ ছাড়াও ৪টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক জয় করেছে।

বাংলাদেশ মহিলা ফুটবল, মহিলা হ্যান্ডবল ও ইউনিফায়েড ভলিবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। অ্যাথলেটিক্স ইভেন্টে মোট ৯টি পদক জয় করে বাংলাদেশ। এ ছাড়া ৬টি স্বর্ণ ও ৩টি রৌপ্য জয়ের কৃতিত্ব দেখায় তারা।

বাংলাদেশ স্পেশাল অলিম্পিক ক্রীড়া দল ব্যাডমিন্টনে ৫টি স্বর্ণ, বোচীতে ৬টি স্বর্ণ, সাঁতারে ৪টি স্বর্ণ, ৩টি ব্রোঞ্জ, মহিলা বাস্কেটবলে ও পুরুষ হ্যান্ডবলে ব্রোঞ্জ পদক জয় করে। এবারের প্রতিযোগিতায় ৩৩টি পদক জয়ের মাধ্যমে দেশের জন্য গৌরব বয়ে এনেছে বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদরা।

এবারের আসরে বাংলাদেশ থেকে নুরুল আলমের নেতৃত্বে ১১৩ সদস্যের অলিম্পিক দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে ৭৯ জন খেলোয়াড়, ৩০ জন কোচ ও সহকারী কোচ ২ জন ডাক্তার এবং ২ জন সহকারী দলনেতা রয়েছেন। ৪৬ জন মহিলা খেলোয়াড় এবং ৩৩ জন পুরুষ খেলোয়াড় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ স্পেশাল অলিম্পিক দল আগামীকাল সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছাবে। সেখানেই ‘স্পেশাল অলিম্পিক অব বাংলাদেশ’ বিজয়ী দলকে ফুলেল সংবর্ধনা দিয়ে বরণ করে নিবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X