স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের প্রতিভাবান স্নুকারের আত্মহত্যা 

মাজিদ আলী। ছবি : সংগৃহীত
মাজিদ আলী। ছবি : সংগৃহীত

পাকিস্তানের ২৮ বছর বয়সী নামকরা স্নুকার ও বিলিয়ার্ড খেলোয়াড় মজিদ আলি আত্মহত্যা করেছেন। অনূর্ধ্ব ২১ এশিয়ান চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতেছিলেন তিনি। এই ক্রীড়াবিদ আন্তর্জাতিক পর্যায়ের স্নুকারে পাকিস্তানের মুখ উজ্জ্বল করবেন বলে আশা করা হচ্ছিল।

গতকাল বৃহস্পতিবার ফয়সালাবাদের কাছে নিজ বাড়িতে আত্মহত্যা করেন মজিদ আলি। বেশ কিছুদিন ধরেই মানসিক রোগে ভুগছিলেন তিনি। রোগমুক্তির জন্য লড়াই চালিয়েও অবশেষে হার মানলেন এই পাকিস্তানি স্নুকার।

মজিদ আলির বড় ভাই আবু ওমর বলেন, ‘ছোটকাল থেকেই ডিপ্রেশনের শিকার ছিলেন এই পাক স্নুকার। মাঝখানে নিজেকে সামলে নিয়েছিলেন। তবে আবারও ওই একই রোগের কবলে পড়েছিলেন মজিদ।’

ওমর বলেন, ‘মজিদের মৃত্যু পরিবারের কাছে একটা বিরাট ধাক্কা। আমরা কখনো ভাবিনি, ও এভাবে মৃত্যুকে বেছে নিতে পারে।’

পাকিস্তানের বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশনের প্রেসিডেন্ট আলমগীর শেখ বলেন, ‘মজিদ আলি একজন ভীষণ প্রতিভাবান খেলোয়াড় ছিল। ও ছিল দেশের প্রথম সারির স্নুকারদের একজন। খেলোয়াড় হিসেবে নিজেকে সফল দেখতে চেয়েছিল সে। আমরাও জানতাম, পাকিস্তানের মুখ ও উজ্জ্বল করবেই। কিন্তু এভাবে সে নিজেকে শেষ করে দেবে, কে জানত!’

মানসিক অবসাদ যে খেলার দুনিয়ায় মারাত্মক চেহারা নিচ্ছে, তা অনেকেই আজকাল স্বীকার করে নিচ্ছেন। বিরাট কোহলির মতো ক্রিকেটার এর আগে বলেছিলেন, ফর্মে না থাকার কারণে একসময় তিনিও ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। এই ডিপ্রেশনের কারণেই ক্রিকেট থেকে সাময়িক সরে দাঁড়িয়েছিলেন বেন স্টোকসও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১০

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১১

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১২

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৬

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৭

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৮

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৯

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

২০
X