বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
রায়হান রাসেল
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৯:২২ এএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১১:১২ এএম
অনলাইন সংস্করণ

নতুন বছরে ক্রীড়াঙ্গনে ঠাসা সূচি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পুরোনো গ্লানি, হতাশা আর মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে-নতুন প্রত্যয়ে-নতুন স্বপ্নে এগিয়ে যাওয়ার প্রত্যাশা নতুন বছরে। অন্যান্য সকল বিভাগের মতো বিশ্ব ক্রীড়াঙ্গনেও নতুন বছরে থাকছে নতুন প্রত্যাশা। ২০২৪ ক্রীড়াপ্রেমীদের জন্য হবে বেশ রোমাঞ্চকর।

বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য নতুন বছরে থাকছে ঠাসা সূচি। এ বছর বিশ্বকাপ বাছাই পর্বে অন্তত তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। ২৬ মার্চ একই দলকে আতিথ্য দেবে লাল-সবুজেরা। আর ৬ জানুয়ারি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে বরণ করবে বাংলাদেশ। এ ছাড়া বিশ্বকাপ বাছাইয়ের পরের রাউন্ডে উঠলে আরও বেশকিছু ম্যাচ খেলার সুযোগ পাবে জামাল-মোরসালিনরা।

পুরুষ দলের মতো নারী ফুটবল দলকেও ব্যস্ত সময় পার করতে হবে। ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখা মিশন সাবিনা-সানজিদাদের সামনে। অক্টোবর-নভেম্বরে ঢাকা বসলে দক্ষিণ এশিয়ার নারী বিশ্বকাপ নামে খ্যাত এই টুর্নামেন্ট।

আন্তর্জাতিক ফুটবল সূচিও ঠাসা। চারটি মহাদেশীয় টুর্নামেন্ট রয়েছে এবার। শুরু হবে এশিয়ান কাপ দিয়ে। ২৪ দল নিয়ে এই আসর বসবে ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতারে। ১২ জানুয়ারি শুরু হয়ে, এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই শেষ হবে ১০ ফেব্রুয়ারি।

এশিয়ান কাপ শুরুর একদিন পর মাঠে গড়াবে আফ্রিকা মহাদেশীয় শ্রেষ্ঠত্বের কাপ অব নেশনস। আইভেরি কোস্টে ১৩ জানুয়ারি শুরু হয়ে, ১১ ফেব্রুয়ারি শেষ হবে সালাহ-সাদিও মানেদের শ্রেষ্ঠ হওয়ার লড়াই। ২৪ দলের লড়াইয়ে থাকবে রোমাঞ্চের ছড়াছড়ি।

বছরের মাঝামাঝি সময়ে ফুটবললীয় উত্তেজনার কোনো শেষ থাকবে না। কারণ মাঠে গড়াবে ইউরোপ সেরার লড়াই ইউরো কাপ। জার্মানির ১০ শহরে হবে ২৪ দলের মহাদেশীয় এই লড়াইয়ের ১৭তম আসর। ১৪ জুন জার্মানি-স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে মাঠের লড়াই। ঠিক এক মাস পর ১৪ জুলাই শিরোপার লড়াই দিয়ে শেষ হবে ইউরো কাপ।

২০ জুন থেকে আবারও রোমাঞ্চে বুঁদ হয়ে থাকবে উপমহাদেশীয় ফুটবলপ্রেমীরা। লাতিন আমেরিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা শুরু হবে এ দিন। মার্কিন যুক্তরাষ্ট্রে ১৪টি শহরে হবে ৪৮তম আসরে ম্যাচগুলো। শিরোপা ধরে রাখার মিশনে প্রথম দিন মাঠে নামবে আর্জেন্টিনা। আর প্রথম ম্যাচের জন্য ব্রাজিল সমর্থকদের অপেক্ষা করতে হবে ২৪ ‍জুন পর্যন্ত। আর ১৪ জুলাই শেষ হবে ১৬ দলের এই আসর।

বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব অলিম্পিক। তাই তো একে বলা হয় দ্য গ্রেথেস্ট শো অন আর্থ। ২০২৪ হচ্ছে অলিম্পিকের বছর। চার বছর পর আবারও বিশ্ব ক্রীড়াবিদদের মিলনমেলা বসবে ফ্রান্সের প্যারিসে। দশ হাজার ৫০০ অ্যাথেলেট নিয়ে ২৬ জুলাই শুরু হবে অলিম্পিকের নতুন আসর। ৩২ খেলার ৪৮ ডিসিপ্লিনে ইভেন্ট হবে ৩২৯টি। জমকালো সমাপনীর মাধ্যমে ১১ আগস্ট পর্দা নামবে অলিম্পিকের।

এ ছাড়া বছরজুড়ে বিভিন্ন দেশের ঘরোয়া ফুটবলতো থাকছেই। ইউরোপীয় ফুটবলের দলবদলেও আসবে অনেক চমক। মোট কথা, সারা বছর রোমাঞ্চ আর উত্তেজনায় বুঁদ হয়ে থাকবেন ক্রীড়াপ্রেমীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১০

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১১

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১২

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৩

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৪

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৫

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৬

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৭

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১৮

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১৯

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

২০
X