কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

কিস্তিতে আম বিক্রি

কিস্তিতে আম বিক্রি

ফ্রিজ-এসি বা নানা দামি পণ্য ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট (ইএমআই) সুবিধায় বিক্রি হয়, সে বিষয়ে আমরা পরিচিত; কিন্তু ইএমআই সুবিধায় অর্থাৎ কিস্তিতে আম বিক্রির ঘটনা একেবারেই নতুন। অবাক করা এ উদ্যোগ নিয়েছেন ভারতের পুনে শহরের ফল বিক্রেতা গৌরব সনস।

গৌরবের দাবি, তার পারিবারিক প্রতিষ্ঠান গুরুকৃপা ট্রেডার্স অ্যান্ড ফ্রুট প্রোডাক্টস দেশে প্রথম কিস্তিতে আম বিক্রি শুরু করেছে। যদিও কিস্তিতে যেনতেন জাতের আম বিক্রি হচ্ছে না। বিক্রি হচ্ছে আলফানসো জাতের আম, যাকে বলা হয় আমের রাজা। দেবগড় ও রত্নগিরি থেকে আসা এ জাতের আম সেরা বলে বিবেচিত, তাই দামও আকাশচুম্বী। প্রতি ডজন আম মানভেদে ১ হাজার থেকে ১ হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কিস্তি সুবিধা পেতে অন্তত সাড়ে ৬ হাজার টাকার আম কিনতে হবে। গৌরব বলেন, মৌসুমের শুরুতে আমের দাম বেশি থাকে। আমরা ভাবলাম ফ্রিজ, এসি এবং অন্য পণ্য যখন কিস্তিতে কেনা যায় তাহলে আম কেন নয়? কিস্তিতে বিক্রি হলে সবাই এ ফল কিনতে পারবেন।

ইএমআইতে আম কিনতে হলে গ্রাহকের অবশ্যই ক্রেডিট কার্ড থাকতে হবে। পণ্য কেনার পর সুবিধা অনুযায়ী কিস্তি তিন, ছয় বা ১২ মাসে ভাগ করা হবে। এরই মধ্যে কিস্তি সুবিধায় আম কিনেছেন চারজন। সূত্র: খালিজ টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষক খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে না থাকার আহ্বান জেলা প্রশাসনের

গুঞ্জনের মধ্যেই ছবি প্রকাশ, আলোচনায় পূজা

পিতৃত্বের স্বপ্ন কি অধরা থেকে যাচ্ছে? জেনে নিন অন্তরালের ৩ কারণ

এসএসসির ফল, এইচএসসির ‘পুনঃপরীক্ষা’ নিয়ে শিক্ষা বোর্ডের বার্তা

আদনানের প্রথম সিনেমায় সিয়ামের সম্ভাবনা

আকাশ ছুঁয়েছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের টিকিটের দাম

২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে দুর্নীতি ও লুটপাটের অভিযোগ

দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন জেনিফার

শহীদদের স্বজনদের সামনে দাঁড়ালে অপরাধী মনে হয়: মির্জা ফখরুল

১০

ফেসবুকের ডেস্কটপ ভার্সনে বিভ্রাট

১১

এতিমখানায় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, শ্বাসরোধে হত্যার অভিযোগ

১২

জন্মদিনের আনন্দের পর পিতৃহারা টোটা

১৩

হরমুজে উত্তেজনা / তুরস্ক-সিরিয়া হয়ে নতুন তেল পাইপলাইন করবে ইরাক

১৪

ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি

১৫

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

১৬

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তুরস্কে গ্রেপ্তার ১১৯

১৭

তিন দিন সাগরে ভেসে থাকার পর ৫ জন উদ্ধার

১৮

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

১৯

যে ৫ কারণে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারে স্পেন

২০
X