কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

শ্রাদ্ধানুষ্ঠানে সশরীরে হাজির ‘মৃত’ ব্যক্তি!

মৃত ব্যক্তির শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন। প্রতীকী ছবি
মৃত ব্যক্তির শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন। প্রতীকী ছবি

মৃত ব্যক্তিদের নিয়ে নানারকম মিথ প্রচলিত রয়েছে। অনেকে বিশ্বাস করেন যে, মৃত ব্যক্তির আত্মারা প্রিয়জনদের সঙ্গে দেখা করতে আসেন। তবে এবার বাস্তবে ঘটেছে তেমনই এক ঘটনা। নিজের শ্রাদ্ধানুষ্ঠানে ফিরে এসেছেন এক ‘মৃত’ ব্যক্তি!

রোববার (১৭ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভারতের গুজরাটের মেহসানা এলাকায় এক ব্যক্তির শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় সেখানে হাজির হয়েছেন সেই মৃত ব্যক্তি। আত্মারূপে নয়। সশরীরে তিনি জীবিত অবস্থায় ফিরে এসেছেন। এতে হকচকিয়ে গেছেন পরিবারের সদস্যরা।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফিরে আসা ওই ব্যক্তির নাম বৃজেশ সুতহার। তিনি গুজরাটের নরোদা এলাকার বাসিন্দা। পরিবারের দাবি, গত ২৭ অক্টোবর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় তাকে খোঁজ করেও সন্ধান পাননি। এমনকি পুলিশের কাছে নিখোঁজ ডায়রি করেন পরিবারের সদস্যরা।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃজেশ নিখোঁজ হওয়ার দুই সপ্তাহ পর নিকটবর্তী একটি সেতুর কাছে একটি মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার পরিবারের সদস্যদেরও অবহিত করা হয়। কিন্তু মরদেহ পচে যাওয়ায় তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। ফলে গড়নের সঙ্গে মিলে যাওয়ায় পরিবারের সদস্যরা এটিকে বৃজেশের মরদেহ বলে ধারণা করেন।

পরিবারের সদস্যরা জানান, পরবর্তীতে নিয়ম মেনে মরদেহটি দাহ করা হয়। এরপর শ্রদ্ধা অনুষ্ঠানে হাজির হন তিনি। পরিবারের সদস্যরা নিজেদের ভুল বুঝতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন।

পরিবার জানিয়েছে, বৃজেশ বেশ কিছুদিন ধরে আর্থিক অনটনের কারণে হতাশায় ভুগছিলেন। বিভিন্ন জায়গায় অর্থ বিনিয়োগ করেও কোনো সুফল পাচ্ছিলেন না। ফলে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন।

বৃজেশ ফিরে আসায় আনন্দে বিহ্বল হয়ে গেছেন তার মা। তিনি বলেন, আমরা ওকে সব জায়গায় খুঁজেছি। ওর ফোনও বন্ধ ছিল। পরে পুলিশ আমাদের মরদেহ দেখায়। সেটি পচে যাওয়ায় আমরা ঠিকমতো চিনতে পারিনি। ফলে শ্রাদ্ধ-শান্তিও করে ফেলেছি।

বৃজেশের এক আত্মীয় জানান, আর্থিক কারণে তিনি দীর্ঘদিন অবসাদে ভুগছিলেন। সে কারণে হয়তো তিনি বাড়ি ছেড়ে গিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X