কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

কেটলির দাম ২৪ কোটি টাকা

বিশ্বের সবচেয়ে দামি কেটলি। ছবি : সংগৃহীত
বিশ্বের সবচেয়ে দামি কেটলি। ছবি : সংগৃহীত

চায়ের সঙ্গে কেটলির সম্পর্ক নিবিড়। চায়ের আসরে কেটলি না থাকলে যেন বেমানান লাগে। তাই বাড়িতে চায়ের আসরে অনেকেই শৌখিন কেটলি ব্যবহার করেন। রেস্তোরাঁতেও চায়ের কেটলির সাজসজ্জা নজর কাড়ে। তবে কখনো শুনেছেন একটি কেটলির দাম ২৪ কোটি টাকা?

কেটলিটির নাম ‘দ্য ইগোয়িস্ট’। ইংরেজিতে এই শব্দের অর্থ অহঙ্কারী। বিশ্বের সবচেয়ে দামি কেটলির খেতাব অর্জন করেছে এটি। কেটলিটি সাজিয়েছে ব্রিটেনের এন শেঠিয়া ফাউন্ডেশন। কেটলিটি তৈরি করেন ইটালির বাসিন্দা পেশায় গয়নার কারিগর ফুলভিয়ো স্কেভিয়া। তাদের তৈরি এই কেটলির দাম প্রায় ২৪ কোটি টাকা।

২০১৬ সালে সবচেয়ে দামি চায়ের পাত্র হিসেবে বিশ্বে নজির গড়েছিল এই কেটলি। দিন কয়েক আগে এই কেটলিটির কাহিনি টুইটারে তুলে ধরেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

কেটলির হাতলটি তৈরি করা হয়েছে হাতির দাঁত দিয়ে। বাকি অংশে ব্যবহার করা হয়েছে সোনা, রুপা ও হিরা। কেটলিতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারাট সোনা। এ ছাড়াও ব্যবহার করা হয়েছে থাইল্যান্ড এবং মিয়ানমারের ৩৮৬টি মূল্যবান রত্ন।

কেটলির ভিতরের অংশটি পিতলের মতো চকচকে। ঢাকনাটিও সোনা ও হিরা দিয়ে বাঁধানো।

গত ৯ আগস্ট কেটলির ছবি টুইট করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। তার পর থেকেই আলোচনায় উঠে এসেছে এই কেটলির কথা। ৮০ হাজারেরও বেশি মানুষ এই পোস্টটি দেখেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X