কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আমেরিকা-অস্ট্রেলিয়া নয়, বিশ্বের সবচেয়ে দামি পর্যটন ভিসা ছোট্ট এক দেশের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমরা অনেকেই ভাবি, আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন বা জাপানের পর্যটন ভিসাই বুঝি সবচেয়ে ব্যয়বহুল। কিন্তু বাস্তবটা একেবারেই ভিন্ন। কারণ এই দেশগুলোর কোনোটি নয়, বরং বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পর্যটন ভিসা দক্ষিণ এশিয়ার ছোট্ট দেশ ভুটানের।

হ্যাঁ, ঠিকই শুনেছেন! ভুটানে প্রবেশ করতে চাইলে প্রতি বিদেশি পর্যটককে প্রতি রাতের জন্য ১০০ মার্কিন ডলার বাধ্যতামূলকভাবে পরিশোধ করতে হয়। এ ফি-কে বলা হয় ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফি’ বা টেকসই উন্নয়ন ফি, যা সাধারণ ভিসা ফির বাইরেও দিতে হয়। অর্থাৎ, এক রাতের জন্য একজন ভ্রমণকারীর খরচ প্রায় ১৪০ ডলারের মতো দাঁড়ায়।

মাত্র চার দিনের সংক্ষিপ্ত সফরেও একজন পর্যটককে ৪৪০ থেকে ৮৪০ ডলার পর্যন্ত ব্যয় করতে হয়। এই অর্থ দেশের স্বাস্থ্য, শিক্ষা, বন সংরক্ষণ ও প্রাচীন মঠ ও মন্দির পুনর্নির্মাণে ব্যবহার করা হয়।

ভুটান সরকার বলছে, তাদের এই নীতির মূল উদ্দেশ্য হলো, কম কিন্তু সচেতন ও দায়িত্বশীল পর্যটককে আকৃষ্ট করা। যাতে প্রকৃতি ও সংস্কৃতির ওপর পর্যটনের নেতিবাচক প্রভাব না পড়ে।

উল্লেখ্য, ‘গ্রস ন্যাশনাল হ্যাপিনেস’ বা সামষ্টিক জাতীয় সুখ-এর দর্শনে পরিচালিত এই হিমালয়ঘেঁষা দেশটি তার প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ ও পরিবেশবান্ধব পর্যটন নীতির কারণে এখন বিশ্বজুড়ে ভ্রমণপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে।

সূত্র : জিও নিউজ

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১০

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১১

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১২

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৩

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৫

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৬

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৭

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৮

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৯

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

২০
X