কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

কমলো স্বর্ণের দাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রেকর্ড দামের কাছাকাছি পৌঁছানোর পর সোমবার বড় ধরনের দরপতনের মুখে পড়েছে রুপা ও অন্যান্য মূল্যবান ধাতু। বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় এবং ভূরাজনৈতিক ঝুঁকি কিছুটা কমেছে, এমন ধারণায় নিরাপদ বিনিয়োগের চাহিদা হ্রাস পাওয়ায় বাজারে চাপ তৈরি হয়। খবর রয়টার্সের।

স্পট স্বর্ণের দাম ১.৭ শতাংশ কমে আউন্সপ্রতি ৪,৪৫৫ দশমিক ৩৫ ডলারে নেমে আসে। এর আগে শুক্রবার সোনা সর্বকালের সর্বোচ্চ ৪,৫৪৯ দশমিক ৭১ ডলারে পৌঁছেছিল। একই সময়ে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার ১.৭ শতাংশ কমে দাঁড়ায় ৪,৪৭৪ দশমিক ৮০ ডলারে।

রুপার বাজারে পতন আরও তীব্র। স্পট রুপার দাম ৫.১ শতাংশ কমে আউন্সপ্রতি ৭৫ দশমিক ১৫ ডলারে নেমে আসে। এদিন লেনদেনের একপর্যায়ে রুপা সর্বোচ্চ ৮৩ দশমিক ৬২ ডলার ছুঁয়েছিল, যা ছিল নতুন রেকর্ড।

প্ল্যাটিনামেও বড় দরপতন দেখা গেছে। স্পট প্ল্যাটিনামের দাম ৬.৯ শতাংশ কমে আউন্সপ্রতি ২,২৮১ দশমিক ১৫ ডলারে দাঁড়ায়, আগেই যা ২,৪৭৮ দশমিক ৫০ ডলারের রেকর্ড স্পর্শ করেছিল। অন্যদিকে প্যালাডিয়ামের দাম ধসে পড়ে ১১.৯ শতাংশ, নেমে আসে আউন্সপ্রতি ১,৬৯৪ দশমিক ৭৫ ডলারে।

বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দ্রুত মূল্যবৃদ্ধির পর বিনিয়োগকারীরা ঝুঁকি কমাতে ও মুনাফা নিশ্চিত করতে বিক্রিতে ঝুঁকছেন। পাশাপাশি বৈশ্বিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার ধারণাও নিরাপদ সম্পদ হিসেবে মূল্যবান ধাতুর চাহিদা কমিয়ে দিয়েছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

১০

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

১২

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

১৩

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

১৪

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

১৫

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১৬

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১৭

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১৮

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৯

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

২০
X