কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ঝগড়া করে প্রেমিকার ওপর গাড়ি তুলে দিলেন কোটিপতি প্রেমিক

প্রেমিকের সাথে প্রিয়া (বামে), হাসপাতালের বেডে আহত প্রেমিকা (ডানে)। ছবি : সংগৃহীত
প্রেমিকের সাথে প্রিয়া (বামে), হাসপাতালের বেডে আহত প্রেমিকা (ডানে)। ছবি : সংগৃহীত

প্রেমিক-প্রেমিকার মধ্যকার বিরোধ নিত্যদিনের ব্যাপার। তবে এটি যেমন ঘটে তেমনিভাবে মিটেও যায়। তবে এবার সামনে এসেছে বিচিত্র ঘটনা। প্রেমিকার সঙ্গে ঝগড়া করে তার পায়ের ওপর গাড়ি তুলে দিয়েছেন কোটিপতি প্রেমিক। শনিবার (১৬ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঝগড়ার জেরে কোটিপতি প্রেমিক তার চালককে প্রেমিকার পায়ের ওপর গাড়ি চালিয়ে দিতে নির্দেশ দেন। নির্দেশনা মতো ওই চালকও প্রেমিকার পায়ের ওপর গাড়ি চালিয়ে দেন। এতে করে গুরুতর আহত হন প্রেমিকা। বিচিত্র এ ঘটনাটি ভারতের মহারাষ্ট্রে ঘটেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

আহত ওই প্রেমিকার নাম প্রিয়া সিং। তিনি নিজের ইনস্টাগ্রামে পুরো ঘটনাটি তুলে ধরেছেন। তার অভিযোগ, গাড়িচাপায় আহত হওয়ার পর মামলা থেকেও বাধা দিয়েছেন প্রেমিক। অভিযুক্ত প্রেমিকের নাম আশাজিৎ। তিনি মহারাষ্ট্রের এক আমলার ছেলে।

প্রিয়া ইনস্টাগ্রামে জানান, আশাজিৎ গত ১১ ডিসেম্বর ভোরে একটি পারিবারিক অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানান। এরপর সেখানে তার সাথে অদ্ভুত আচরণ শুরু করেন তিনি। এমনকি এ সময়ে তিনি তার সাথে আলাদা কথা বলতে চান এবং তার বন্ধুও তাকে অপমান করেন।

তিনি জানান, পরিস্থিতি এমন পর্যায়ে যায়, আশাজিৎ প্রিয়ার গায়ে হাত তোলেন। তার গলা টিপে ধরেন এবং হাত মুচড়ে দেন। এ ছাড়া চুল ধরে টানতে টানতে কিছুটা পথ নিয়ে যান। প্রেমিকের এমন উদ্ভট আচরণে তিনি সেখান থেকে বের হয়ে যেতে উদ্যত হন। এ সময় প্রেমিকের গাড়িতে থাকা ব্যাগ আনতে গেলে পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেন প্রেমিকের চালক।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেমিকের গাড়িচাপায় প্রেমিকার পা ভেঙে গেছে। এ ছাড়া তার শরীরজুড়ে মিলেছে ক্ষতচিহ্ন। গাত পিঠ ও পেটে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। এমনকি অভিযোগ নিতে চায়নি পুলিশ। প্রেমিক কোটিপতি হওয়ায় পুলিশের এমন আচরণ করছে বলে অভিযোগ তুলেছেন প্রেমিকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। এরপর এফআইআর দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১০

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১১

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১২

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৩

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৪

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৫

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৬

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৭

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৮

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৯

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

২০
X